ঢাকা ১২:২০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

২৪ ঘন্টায় আরও ১৩ জনের মৃত্যু, মোট ১৯৯

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০ ১৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৯৯ জনে।

বৃহস্পতিবার (৭ মে) বিকেল সোয়া পাঁচটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে নিয়মিত সংবাদ সম্মেলনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৭০৬ জন আক্রান্ত হওয়ার খবর জানানো হলেও নতুন করে মৃত্যুর সংখ্যা জানানো হয়নি। পরবর্তীতে বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃতের খবর নিশ্চিত করা হয়।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় আরও ৭০৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৪২৫ জনে।

আর গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৩০ জন। এ নিয়ে করোনামুক্ত হলেন ১ হাজার ৯শ’ ১০ জন। একদিনে পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৮শ’ ৬৭ জনের। আর নমুনা সংগ্রহ করা হয়েছে ৬৩৮২ জনের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

২৪ ঘন্টায় আরও ১৩ জনের মৃত্যু, মোট ১৯৯

আপডেট সময় : ০৯:৪৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০