ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

হোমনায় পুলিশের অভিযানে ৬টি চোরাই গরু উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০ ১৮১ বার পড়া হয়েছে

মোহাম্মদ ওয়ালীউল্লাহ, কুমিল্লাঃ
কুমিল্লার হোমনা উপজেলায় বুধবার রাতে এক অভিযান চালিয়ে ৭ টি চোরাই গরু উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে উদ্ধার করা গরুগুলোর মূল্য প্রায়৬ লাখ টাকার বেশি। গতকাল রাতে উপজেলার কাচারিকান্দি গ্রামের গোয়ালঘর থেকে এসব গরু উদ্ধার করা হয়।

পুলিশের ওই অভিযানের নেতৃত্ব দেওয়া পুলিশ কর্মকর্তা কুমিল্লার হোমনা-মেঘনা সার্কেলের সহকারী পুলিশ সুপার (সিনিয়র এএসপি) ফজলুল করিম জানান গোপন সংবাদের ভিত্তিতে হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দকে সঙ্গে নিয়ে চোরাই গরু উদ্ধারে অভিযান পরিচালনা করেন।

থানা সূত্রে জানা যায়, অভিযানে চোরাই গরু ক্রয় বিত্রয়কারী হিসেবে জনশ্রুত ওই গ্রামের মোতালেব হোসেন প্রকাশ জুলু মিয়া ও জীবন মিয়া নামে দুই সহোদরের বাড়ি থেকে সাতটি চোরাই গরু উদ্ধার করা হয়।

যার আনুমানিক মূলূ ছয় লাখ পঁচাশি হাজার টাকা। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ভাই পালিয়ে গেলেও জুলু মিয়ার স্ত্রী সহযোগী লিপি আক্তারকে গ্রেপতার করেছে পুলিশ। এ ঘটনায় চরজন নামীয় এবং অজ্ঞাত আরও ৫/৬ জনের নামের হোমনা থানায় মামলা হয়েছে।

উদ্ধারকৃত গরুসমূহ পৌরসভার লটিয়া গ্রামের মৃত আনোয়ার আলীর ছেলে এলাকার চিহ্নিত গরু চোর কামাল মিয়া এবং তাহার সহযোগীদের নিকট হইতে প্রায় অর্ধেক দামে বিভিন্ন সময়ে ক্রয় করিয়া অধিক দামে বিক্রয়ের জন্য নিজের গোয়ালঘরে রেখেছে।

এএসপি মো. ফজলুল করিম বলেন, গতকাল হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নের কাচারিকান্দি গ্রামের একটি বাড়িতে চোরাই গরু আছে এমন একটি সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে অভিযান চালাই। এতে মোতালেব হোসেন প্রকাশ জুলু মিয়ার বাড়ি থেকে ৬টি গরু এবং তার ভাই জীবন মিয়ার বাড়ি থেকে একটি গরু উদ্ধার করি। এদের সহযোগী হিসেবে জুলু মিয়ার স্ত্রী লিপি আক্তারকে আটক করি।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, ৬টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে এবং তাদের সহযোগী হিসেবে মোতালেব প্রকাশ জুলু মিয়ার স্ত্রী লিপি আক্তারকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
ওসি আরো জানান, ইতোমধ্যে গরুগুলির মালিকদের সন্ধান পাওয়া গেছে এবং তারাও তাদের নিজ নিজ গরু সনাক্ত করেছেন। আইনি প্রক্রিয়ার মাধ্যমে গরুগুলি মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

হোমনায় পুলিশের অভিযানে ৬টি চোরাই গরু উদ্ধার

আপডেট সময় : ০৯:২৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০