ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

বাসা ভাড়া দিতে না পারায় ঘরের চাল নিয়ে গেল ঘর মালিক 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৬:২৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০ ২০৪ বার পড়া হয়েছে

সকালের সংবাদ; 
বাসা ভাড়ার পনেরশ’ টাকা দিতে না পারায় ভাড়াটিয়ার ঘরে খাবার চাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বরগুনার এক বাড়ি মালিকের বিরুদ্ধে। ভাড়াটিয়া ফারুকের অভিযোগ, চলমান এই লকডাউনে অসহায়ত্বের সুযোগে জোর করে তার ঘরে থাকা এক মণ চাল নিয়ে গেছেন বাড়ি মালিক। তবে বাড়ি মালিকের দাবি, ঘর ভাড়া দিতে না পারায় ভাড়াটিয়া নিজেই চাল দিয়েছেন তাকে। বরগুনার সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের মহাসড়ক এলাকায় মঙ্গলবার (৫ মে) দুপুরের এ ঘটনা ঘটে।

ভাড়াটিয়া ফারুক বলেন, ‘‘আমি একজন পরিবহন শ্রমিক। দির্ঘদিন ধরে সরওয়ার মোল্লার গৌরিচন্নার মহাসড়ক এলাকার একটি বাসায় দেড় হাজার টাকা মাসিক চুক্তিতে ভাড়া থাকি। চলমান পরিস্থিতিতে বাস চলাচল বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছি। এজন্য মার্চ ও এপ্রিল দুই মাসের পনেরশ’ করে মোট তিন হাজার টাকা ভাড়া পরিশোধ করতে ব্যর্থ হই। এর মধ্যে ঘর মালিকের কাছে অগ্রিম পনেরশ’ টাকা ভাড়া দেওয়া ছিল।

‘মঙ্গলবার দুপুরে বাকি এক মাসের টাকার জন্য তিনি আমার বাসায় আসেন। সে সময় আমার অসহায়ত্বের কথা তাকে বলি। তাকে জানাই আমার ঘরে চাল ছাড়া কিছু নেই। পরে ঘর ভাড়ার পনেরশ’ টাকা না পেয়ে আমার সেই এক মণ চাল তিনি নিয়ে যান।” তবে চালের দাম ষোলশ’ টাকা নির্ধারণ করে একশ টাকা ঘর মালিক তাকে ফেরত দিয়ে যান বলেও জানান ফারুক।

ঘর মালিক সরোয়ার মোল্লা বলেন, ‘ভাড়াটিয়া ফারুক স্বেচ্ছায় ঘর ভাড়ার পরিবর্তে আমাকে চাল দিয়েছে। তাই আমি চাল নিয়েছি। ঘর ভাড়া কিংবা ভাড়ার পরিবর্তে চাল নেওয়ার জন্য আমি তাকে কোনো প্রকার চাপ প্রয়োগ করিনি।’ বরগুনার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাবুদ্দিন সাবু বলেন, ‘করোনায় কর্মহীন হয়ে পড়া বাসচালক ফারুকের সঙ্গে যা ঘটেছে এর থেকে নির্মম আর কিছু হতে পারে না। আমরা এ ঘটনায় অভিযুক্ত ঘর মালিকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, ‘বাসা ভাড়ার পরিবর্তে ভাড়াটিয়ার ঘরের চাল নিয়ে যাওয়ার বিষয়টি আমরা শুনেছি। এ ঘটনার তদন্ত শুরু করেছি। সত্যতা পেলে এই ন্যক্কারজনক ঘটনার জন্য ঘর মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ তিনি আরও বলেন, ‘জেলাজুড়ে আমাদের খাদ্য সহায়তা কার্যক্রমসহ নগদ অর্থ সহায়তা প্রদান চলমান। বাসচালক ফারুকসহ অন্য চালকদের সহায়তায় বরগুনা জেলা প্রশাসন এগিয়ে আসবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বাসা ভাড়া দিতে না পারায় ঘরের চাল নিয়ে গেল ঘর মালিক 

আপডেট সময় : ১০:২৬:২৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০