ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ছাগল এবং পেঁপেও করোনা পজিটিভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২০ ২২৬ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক:

মানুষের পাশাপাশি কয়েকটি প্রাণীর শরীরে করোনা ভাইরাস ধরা পড়ার ঘটনা গণমাধ্যমে এসেছে। কিন্তু পেঁপে করোনা পিেজটিভ- এমন কথা শুনে যে কেউই আশ্চর্য হয়ে যাবে। তানজানিয়ায় টেস্টিং কিটে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করে এমনটা দেখা গেছে।

শুধু মানুষ নয়, ছাগল এমনকি পেঁপেরও করোনা পজিটিভ এসেছে। আমদানি করা ওই টেস্টিং কিটগুলো ‘ত্রুটিপূর্ণ’ বলেছেন দেশটির রাষ্ট্রপতি জন মাগুফুলি। তিনি জানান, কোভিড-১৯ টেস্টিং কিটগুলো বিদেশ থেকে আমদানি করা হয়েছিল।

নমুনা পরীক্ষায় দেখা যায়, ছাগল ও পেঁপেরও করোনা পজিটিভ। এর অর্থ হলো সম্ভবত আগে এমন কিছু লোকের করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল, যাদের কিনা করোনা হয়নি।

দেশটির রাষ্ট্রপতি জানান, তিনি তানজানিয়ান সিকিউরিটি ফোর্সকে কিটের মান পরীক্ষা করার নির্দেশ দিয়েছিলেন। সিকিউরিটি ফোর্স এলোমেলোভাবে পেঁপে, ছাগল এবং একটি ভেড়াসহ বেশ কয়েকটি উদ্ভিদ ও প্রাণীর ওপর পরীক্ষা চালায়।

যখন সেই সংগৃহীত নমুনাগুলো টেস্টিং ল্যাবে পাঠানো হয়, তখনও ওই নমুনার উৎস সম্পর্কে কোনো কিছু জানানো হয়নি ল্যাবকে। অর্থাৎ নমুনাগুলো উদ্ভিদ ও গবাদিপশুর দেহ থেকে নেওয়া হলেও মানুষের নাম ও বয়স দিয়েই সেগুলো ল্যাবে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ছাগল এবং পেঁপেও করোনা পজিটিভ

আপডেট সময় : ০৮:৫২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২০