ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

বগুড়ায় বাস-ট্রাকের সংঘর্ষে দুই ভাই নিহত, আহত ১০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০ ১৮৭ বার পড়া হয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট |

বগুড়ার শেরপুর উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের আরও ১০ যাত্রী।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার শেরুয়া বটতলার হামছাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জন হলেন- নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার শীতলমারী গ্রামের সুলাইমানের ছেলে মোশারফ হোসেন (৩৫) ও তার ভাই আকমল হোসেন (২৮) ।

জানা যায়, সকালে চট্টগ্রাম থেকে আসা হানিফ পরিবহন একটি বাস সঙ্গে শেরপুর উপজেলার শেরুয়া বটতলার হামছাপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোশারফ ও আকমল মারা যান। এ ঘটনায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা সবাই নওগা জেলার বাসিন্দা।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক উদ্ধার করা হলেও চালক-হেলপাররা পলাতক রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বগুড়ায় বাস-ট্রাকের সংঘর্ষে দুই ভাই নিহত, আহত ১০

আপডেট সময় : ০১:২০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০