সবুজ আন্দোলন’র পক্ষে কুমিল্লার নাঙ্গলকোটে খাদ্য সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৮:১১:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০ ১৯১ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধিঃ
আজ ২৭ এপ্রিল সবুজ আন্দোলন কুমিল্লা জেলা,নাঙ্গলকোট উপজেলা শাখার উদ্যোগে নাকরোনা ভাইরাসের মহামারীতে বিভিন্ন গ্রামের প্রায় অর্ধশত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ’র সদস্য সোলায়মান সবুজ।
তিনি তার বক্তব্যে বলেন, আমরা করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতার পাশাপাশি সারাদেশে খাদ্য সহায়তা প্রদান করছি।আমাদের সংগঠনের মাননীয় চেয়ারম্যান বাপ্পি সরদারের নির্দেশে আমরা সবাই সারাদেশে জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। তাছাড়াও সংগঠনের আন্তর্জাতিক পরিচালক মোঃ মোবারক হোসেন আমাদের লাঙ্গলকোর্টের সন্তান। তিনি এই কর্মসূচিতে আর্থিক সহায়তা প্রদান করেছেন। প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন , ছাত্রফন্ট্র নেতা,মোঃ ইকবাল হোসেন ,মোঃ তারেক হোসেনসহ প্রমুখ।


























