ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

নরসিংদী থেকে পালিয়ে মাগুরায় আসা যুবক করোনাভাইরাসে আক্রান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০ ১৯৪ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের জারিয়া গ্রামে আরও এক যুবকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা হলো তিনজন। রোববার (২৬ এপ্রিল) সকালে জেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন আক্রান্ত ওই যুবক গত কয়েক দিন আগে নরসিংদী জেলা থেকে পালিয়ে মাগুরায় আসেন। তার সঙ্গে আরও দুইজন ছিলেন। খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের একটি দল তাদের তিনজনের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে পাঠালে রোববার সকালে তাদের তিনজনের মধ্যে থেকে একজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

জিল্লুর রহমান জানান, স্বাস্থ্য বিভাগের একটি দল করোনায় আক্রান্ত রোগীর বাড়ি পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।

জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে, মাগুরা জেলায় বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৭৭৬ জন। হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ১৮৪ জন। এখন পর্যন্ত আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চারজন। ১৪৪ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। ১১৪ জনের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে তিনজনের করোনা পজিটিভ ধরা পড়েছে। করোনায় আক্রান্তদের মধ্যে একজনের বাড়ি সদর উপজেলায়, অন্যজনের বাড়ি শ্রীপুর উপজেলার জোত শ্রীপুর গ্রামে ও তৃতীয় ব্যক্তির বাড়ি একই উপজেলার জারিয়া গ্রামে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নরসিংদী থেকে পালিয়ে মাগুরায় আসা যুবক করোনাভাইরাসে আক্রান্ত

আপডেট সময় : ০২:১৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০