ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

ফেনীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চা দোকানির মৃত্যু, বাড়ি লকডাউন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৪:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০ ১৯৩ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, ফেনীঃ 
ফেনীর দাগনভূঞায় করোনাভাইরাসের উপসর্গ জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এক চা দোকানির (৪৫) মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকালে দাগনভূঞা পৌরসভার নামার বাজার এলাকার একটি ভাড়া বাসায় তার মৃত্যু হয়। তিনি দাগনভূঞা উপজেলার রাম নগর ইউনিয়নের সেকান্তরপুর গ্রামের বাসিন্দা। ফেনী শহরে তার একটি চায়ের দোকান রয়েছে।

ওই ব্যক্তির স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। তাকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্থানীয় একটি বেসরকারি হাসপাতাল ও ফেনী সদর হাসপাতালে নেয়া হলে আইইডিসিআরে যোগাযোগ করতে বলা হয়। আইইডিসিআরের হটলাইন নম্বরে বার বার চেষ্টা করেও সংযোগ পায়নি তার পরিবার।

দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোবায়েত জানান, ওই ব্যক্তি কিছুদিন ধরে অসুস্থ ছিলেন বলে জানা গেছে। তাই করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। একই সঙ্গে তার বাড়িসহ পাশের দুটি বাড়ি লকডাউন করা হয়েছে। বিশেষ ব্যবস্থায় তার মরদেহ দাফন করা হবে।

দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান জানান, নিহতের পরিবার জানিয়েছে তার মধ্যে করোনাভাইরাসের উপসর্গ ছিল। তারা বিষয়টি নিয়ে ঢাকায় আইইডিসিআরে একাধিকবার যোগাযোগ করলেও কেউ ফোন ধরেনি। এমনকি স্থানীয় স্বাস্থ্য বিভাগকে ব্যাপারটি জানালেও তার নমুনা সংগ্রহসহ দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেনি।

এর আগে গত মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার জায়লস্করে করোনার উপসর্গ নিয়ে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়। পরবর্তীতে তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হলে সেখান থেকে নেগেটিভ রিপোর্ট আসে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ফেনীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চা দোকানির মৃত্যু, বাড়ি লকডাউন

আপডেট সময় : ০২:১৪:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০