ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা Logo থাইল্যান্ডের চিকিৎসা নির্ভরতা কমাতে বাংলাদেশে সেবা সম্প্রসারণে আগ্রহ ব্যাংককের বিএনএইচ হাসপাতালের

বরগুনায় করোনাকে জয় করে বাড়ি ফিরলেন আরও দুইজন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০ ১৮২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি বরগুনা; 

বরগুনায় আরও দুইজন প্রাণঘাতী করোনাভাইরাসকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। রোববার (২৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে তারা বরগুনা জেনারেল হাসপাতাল থেকে বাড়ি ফিরে যান। বরগুনা জেলা পুলিশের গাড়িতে তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেয়া হয়।

সুস্থ হওয়া দুইজনের মধ্যে একজনের বয়স ২৪ বছর এবং অপরজনের বয়স ১৬ বছর। এদের মধ্যে একজনের বাড়ি সদর উপজেলার ৭ নং ঢলুয়া ইউনিয়নের খাগবুনিয়া গ্রামে। আর আরেকজনের বাড়ি সদর উপজেলার ৬ নং বুড়িরচর ইউনিয়নের পুলিশ লাইন সংলগ্ন মাইঠা গ্রামে। তাদের দুজনেরই নমুনা সংগ্রহ করে করোনাভাইরাস শনাক্ত হয় গত ১৭ এপ্রিল।

বরগুনা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, সুস্থ হওয়া দুই জনেরই যথাক্রমে ২৩ এপ্রিল এবং ২৫ এপ্রিল দুইবার নমুনা পরীক্ষা শেষে করোনা নেগেটিভ এসেছে। সর্বশেষ নেগেটিভ রিপোর্ট আসার পরপরই তাদের দুইজনকে রোববার হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। এরপর জেলা পুলিশের গাড়িতে তাদের নিজ নিজ বাড়ি পৌঁছে দেয়া হয়।

এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সোহরাব উদ্দিন খান বলেন, আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমত সেবা দেয়ার। করোনার কোনো নির্দিষ্ট চিকিৎসা না থাকলেও লক্ষণ দেখে আমরা চিকিৎসা দিয়েছি এবং সার্বক্ষণিক তাদের নজরদারিতে রেখেছি। এসব কারণে আমরা দুইজনকে সুস্থ করে তুলতে সক্ষম হয়েছি। তিনি এ কৃতিত্বের পেছনে বরগুনা জেনারেল হাসপাতালের সকল চিকিৎসক, টেকনোলজিস্ট, ওয়ার্ড ইনচার্জ এবং নার্সসহ স্বাস্থ্যকর্মীদের অবদান রয়েছে বলে জানান।

প্রসঙ্গত, এর আগে গত ২৪ এপ্রিল ৩৫ বছর এবং ৬২ বছরের আরও দুইজন করোনা আক্রান্ত রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। অন্যদিকে গত ৯ এপ্রিল থেকে আজ ২৬ এপ্রিল পর্যন্ত ১৮ দিনে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩০ জনে দাঁড়িয়েছে। আক্রান্তদের মধ্যে মৃত্যুবরণ করেছেন দুইজন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট চার জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বরগুনায় করোনাকে জয় করে বাড়ি ফিরলেন আরও দুইজন

আপডেট সময় : ০২:১০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০