ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা

লকডাউন উপেক্ষা করে সমুদ্র সৈকতে হাজারো মানুষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০ ২০৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে লাফিয়ে বাড়ছে। কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই আমেরিকানদের। প্রচণ্ড তাপদাহে লকডাউন উপেক্ষা করে ক্যালিফোর্নিয়ায় সমুদ্র সৈকতে হাজার মানুষ ভিড় করেছে। করোনার প্রকোপ ঠেকাতে সামাজিক দূরত্ব মেনে সৈকতে চলার অনুরোধ করেছিলেন ক্যালিফোর্নিয়ার মেয়র গ্যাভিন নিউসম। কিন্তু তা একেবারেই মানা হয়নি।

খেয়াল খুশিমতো সৈকতে হাজির হন আমেরিকানরা। বিশেষ করে নিউপোর্ট ও হান্টিংটন সমুদ্র সৈকতে উপচে পড়া ভিড় দেখা গেছে। সামাজিক দূরত্বের বালাই ছিল না। হান্টিংটনে ৬ ফুটের মধ্যে পাঁচজন মেয়েকে একসঙ্গে দেখা গেছে। মাস্ক ছিল না কারো মুখে।

এদিকে জর্জিয়া ও ওকলাহোমাসহ কয়েকটি অঙ্গরাজ্যে আবার চালু হয়েছে হেয়ার সেলুন ও অন্য ক্ষুদ্র ব্যবসার দোকানপাট। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্য নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো শনিবার বলেছেন তারা নার্স, চিকিৎসক, পুলিশ কর্মকর্তা, মুদি দোকানদার ও অন্য জরুরি সেবার কাজে নিয়োজিতদের অ্যান্টিবডি পরীক্ষা করা হবে। এছাড়া স্থানীয় ফার্মেসিগুলোতে স্বাস্থ্য পরীক্ষার নমুনা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

লকডাউন উপেক্ষা করে সমুদ্র সৈকতে হাজারো মানুষ

আপডেট সময় : ১২:৫৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০