ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

করোনায় ধূমপায়ীদের ক্ষতি কম হয়: ডেভিড হকনি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০ ২৪২ বার পড়া হয়েছে

করোনায় ধূমপায়ীদের ক্ষতি কম হয়: ডেভিড হকনি

স্বাস্থ্য ডেস্ক, 

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী কোভিড-19 করোনাভাইরাসে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। এই ভাইরাসের ভায়াল থাবা থেকে মানবজাতিকে রক্ষায় দিন-রাত কাজ করে যাচ্ছেন বিজ্ঞানীরা। প্রতিষেধক আবিষ্কার না হওয়া পর্যন্ত সামজিক দূরত্ব বজায় রাখাসহ বিভিন্ন নির্দেশনা দিয়েছেন তারা।

তবে করোনাভাইরাস নিয়ে কাজ করা অনেক গবেষক মনে করেন, সাধারণ মানুষের তুলনায় ধূমপান করা ব্যক্তিদের অসুস্থ হওয়ার ঝুঁকি বেশি। কারণ এই ভাইরাসে আক্রান্ত হবার পর ধূমপান করা ব্যক্তিদের ফুসফুস দ্রুত কাজ করা বন্ধ করে দিতে পারে।

অথচ বিখ্যাত শিল্পী ডেভিড হকনি সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলকে একটি চিঠি দিয়ে জানিয়েছেন, চীন ও যুক্তরাষ্ট্রের কয়েকটি গবেষণা দেখে তার মনে হয়েছে, ধূমপান করোনাভাইরাস থেকে মানুষকে রক্ষা করতে পারে। কারণ কোভিড-19 ভাইরাস আক্রান্ত হলে মানুষের ফুসফুসে যে প্রতিক্রিয়া দেখা দেয়, ধূমপান করলেও মানুষের একই প্রতিক্রিয়া দেখা দেয়। তাই ধূমপান করা মানুষদের আগে থেকেই এই ধরনের অবস্থা প্রতিরোধ করার ক্ষমতা তৈরি হয়ে গেছে।

বিখ্যাত শিল্পী ডেভিড হকনিবিখ্যাত শিল্পী ডেভিড হকনি

তার এই দাবিটি অনেকে হাস্যকর মনে করে পাত্তা না দিলেও ইউনিভার্সিটি কলেজ লন্ডনের সনামধন্য সংক্রামক রোগ বিশেষজ্ঞ প্রফেসর ফ্রাঙ্কোইস ব্যালাক্স বলেন, ডেভিড হকনির এই দাবি মোটেই ফেলে দেয়ার মতো নয়। বরং প্রমাণ করার মতো যথেষ্ট তথ্য রয়েছে।
চীনে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের ওপর করা এক গবেষণায় দেখা গেছে, দেশটিতে সাধারণ রোগীর তুলনায় ধূমপান করা ব্যক্তিরা কোভিড-19 ভাইরাসে কম আক্রান্ত হয়েছেন। অর্থাৎ দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীদের মধ্যে ধূমপান না করা ব্যক্তি ছিলেন ২৬ দশমিক ৬ শতাংশ, আর ধূমপান করা ব্যক্তি ছিলেন ৬ দশমিক ৫ শতাংশ। এমনকি ধূমপান করা ব্যক্তিদের মধ্যে খুব কম সংখ্যক মানুষের হাসপাতালে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র দেশটির সাত হাজার করোনায় আক্রান্ত রোগীদের ওপর সমীক্ষা করে দেখতে পায়, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মাত্র ১ দশমিক ৩ শতাংশ মানুষ ধূমপানে অভ্যস্ত ছিলেন। এদের বেশিরভাগেরই চিকিৎসার জন্য হাসপাতাল যাওয়া বা আশঙ্কাজনক অবস্থা দেখা দেয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

করোনায় ধূমপায়ীদের ক্ষতি কম হয়: ডেভিড হকনি

আপডেট সময় : ০৯:০২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০