ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে তারাবির অনুমতি, ইতিকাফ স্থগিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৫:১১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০ ২২৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; 
পবিত্র মক্কা নগরীর মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতে তারাবির নামাজের অনুমতি দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। মঙ্গলবার সৌদি বাদশাহ এই আদেশ দেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

বুধবার মসজিদুল হারামের প্রধান ইমাম ও হারামাইন শরীফাইনের প্রেসিডেন্সির প্রধান শায়েখ আবদুর রহমান আস সুদাইস এক টুইট বার্তায় বলেন, সৌদি কর্তৃপক্ষ দুটি পবিত্র মসজিদে তারাবি এবং তাহাজ্জুদের নামাজ বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে তবে এতে মুসল্লিরা অংশ নিতে পারবেন না। পাশাপাশি রমজানের শেষ ১০ দিন মুসল্লিরা এই দুই মসজিদে ইতিকাফে অংশ নিতে পারবেন না বলেও জানান আবদুর রহমান আস সুদাইস।

সৌদিভিত্তিক সংবাদ মাধ্যম ওকাজকে আল সুদাইস বলেন, মসজিদে যারা কাজ করেন এবং মসজিদ দেখভালের দায়িত্বে যেসব কর্মকর্তারা রয়েছেন তারা এই তারাবি নামাজে অংশ নিতে পারবেন।

এর আগে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আব্দুলআজিজ আল-শেখ দেশটির বাসিন্দাদের তারাবি এবং ঈদের নামাজ ঘরে পড়ার আহ্বান জানান।

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে গত ১৮ মার্চ থেকে সৌদি আরবে মসজিদে জামাতে নামাজ বন্ধ রয়েছে। ওয়ার্ল্ড ও মিটারের দেয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৭৭২ জন। মারা গেছেন ১১৪ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে তারাবির অনুমতি, ইতিকাফ স্থগিত

আপডেট সময় : ১০:২৫:১১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০