ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

পৃথিবীর ইতিহাসের ভিন্নতম রোজা পালন করবে সৌদিবাসী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০ ২১৮ বার পড়া হয়েছে

সৌদি আরব প্রতিনিধি;  রোজা মানেই সৌদি আরবে ভিন্ন কিছু। সেহরি আর ইফতারকে ঘিরে ব্যাপক আয়োজন। মসজিদগুলোতে তারাবিহ নামাজের জন্য বিশেষ প্রস্তুতি। বড় বড় প্রতিষ্ঠান আর ধনাঢ্য ব্যক্তিদের উদ্যোগে জায়গায় জায়গায় তাঁবু খাটিয়ে রোজাদারদের ইফতারের আয়োজন। তাছাড়া মক্কা এবং মদীনার পবিত্র দুই মসজিদে বিশ্বের সবচেয়ে বড় ইফতার আয়োজন। সারারাত কর্মযজ্ঞ আর ফজরের নামাজ পড়ে যোহর পর্যন্ত ঘুম। রাস্তাঘাট আর বিপণীবিতানগুলোতে বর্ণিল আলোকসজ্জা। শপিংমলগুলোতে ডিসকাউন্টের ছড়াছড়ি।

ইতিহাস আর ঐতিহ্য ধরে রেখে রোজা পালনের সকল পরিকল্পনা আর স্বপ্ন ভেঙ্গে চুরমার করে দিয়েছে মহামারী করোনাভাইরাস। রাষ্ট্রীয়ভাবে বন্ধ করে দেয়া হয়েছে মসজিদে নামাজ আদায়। গণজমায়েত এড়িয়ে বাসায় ইফতার আয়োজনের নির্দেশনা দেয়া হয়েছে। মক্কা এবং মদীনার মসজিদুল হারাম আর মসজিদে নববীতে ইফতারের যে আয়োজন রাষ্ট্র করে থাকে সেটি এবার বিতরণ করা হবে দুই শহরের বাসিন্দাদের মাঝে।

চাদঁ দেখা সাপেক্ষে আগামী শুক্রবার থেকে শুরু হতে পারে পবিত্র রমজান মাস। বৃহস্পতিবার সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখার আহবান জানিয়েছে সৌদি আরবের রাজকীয় আদালত।

মধ্যপ্রাচ্যে ৩২ বছর আর শুধু সৌদিতেই ২০ বছর যাবত থাকা কুমিল্লার লালমাই উপজেলার প্রবাসী মাওলানা আবু তাহের বলেন, ভিন্ন এক রমজান মাসের মুখামুখি হতে যাচ্ছি। অতীতের বছরগুলোতে সবাই মিলে একসাথে সেহরি এবং ইফতার আয়োজন হতো। এবার করোনা সংক্রমণের কারণে একা সেহরি, ইফতার এবং তারাবীহ আদায় করতে হবে।

তিনি বলেন, আল্লাহ দরবারে একটাই প্রার্থনা এই রমজানকে উছিলা করে করোনা নামক মহামারি থেকে সবাইকে রক্ষা করুন।

সাইফুল নামে অপর এক বাংলাদেশি বলেন, বছরের অন্যান্য সময়ের চেয়ে রমজানে সবচেয়ে বেশি মানুষ উমরাহ পালন করতো। কিন্তু এবার করোনার বিস্তাররোধ করতে সরকার উমরাহ বন্ধ রাখা হয়েছে। আমাদের আয় রোজগারও বন্ধ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পৃথিবীর ইতিহাসের ভিন্নতম রোজা পালন করবে সৌদিবাসী

আপডেট সময় : ০৫:০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০