ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা

রোগীর মৃত্যুতে শেবাচিমের মেডিসিন ইউনিট লকডাউন, ২৪ চিকিৎসক নার্স কোয়ারেন্টাইনে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০ ১৯৮ বার পড়া হয়েছে

বরিশাল অফিস;
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পুরুষ মেডিসিন ইউনিট-৩ লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি ওই ইউনিটের ২৪ জন চিকিৎসক ও নার্সকে কোয়ারেন্টাইনে যাবার নির্দেশ দেওয়া হয়েছে।

হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন শুক্রবার জানান, গত ১৩ এপ্রিল বাবুগঞ্জ উদয়পুর এলাকার বাসিন্দা এক অজ্ঞান রোগীকে (৭০) আত্মীয়রা জ্বর-কাশি-শ্বাসকষ্টের তথ্য গোপন করে হাসপাতালে ভর্তি করে। ১৫ এপ্রিল ওই রোগীর এক্স-রে রিপোর্ট দেখে চিকিৎসকদের সন্দেহ হলে তাকে করোনা ইউনিটের আইসোলেশন ইউনিটে প্রেরণ করা হয়। পরে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে বৃহস্পতিবার রাতে তার করোনা শনাক্ত হয়। এতে করে বৃহস্পতিবার রাতেই মেডিসিন ইউনিটের বিভাগীয় প্রধান, ইউনিট প্রধানের সঙ্গে আলোচনা করে লকডাউন ও চিকিৎসক-নার্সদের কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়। এছাড়াও বিষয়টি আইইডিসিআরকেও জানানো হয়েছে।

শেবাচিমের করোনা ওয়ার্ডে রোগীর মৃত্যু

এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে শুক্রবার ভোর রাত সাড়ে ৩টার দিকে এক রোগীর মৃত্যু হয়েছে।

হাসাপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানিয়েছেন, পটুয়াখালীর কলাপাড়া থেকে গত ১৫ এপ্রিল ৪০ বছর বয়সী এক নারী মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়। ১৬ এপ্রিল তার করোনার উপসর্গ থাকায় তাকে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হলেও শুক্রবার ভোর রাতে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, শুক্রবার বেলা ১১টার দিকে নিরাপত্তা সহকারে সরকারের নিয়ম অনুযায়ী তার মরদেহ গ্রামের বাড়িতে দাফনের জন্য পাঠানো হয়েছে। শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে শুক্রবার দুপুর পর্যন্ত ২০ জন চিকিৎসাধীন রয়েছেন যার মধ্যে ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রোগীর মৃত্যুতে শেবাচিমের মেডিসিন ইউনিট লকডাউন, ২৪ চিকিৎসক নার্স কোয়ারেন্টাইনে

আপডেট সময় : ০৭:০০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০