ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা Logo থাইল্যান্ডের চিকিৎসা নির্ভরতা কমাতে বাংলাদেশে সেবা সম্প্রসারণে আগ্রহ ব্যাংককের বিএনএইচ হাসপাতালের

করোনা নেগেটিভের পরও জ্বর–শ্বাসকষ্টে মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০ ২০৯ বার পড়া হয়েছে

প্রতিনিধি, কুষ্টিয়া: 

কুষ্টিয়ায় আইসোলেশনে থাকা এক নারী (২৮) মারা গেছেন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁর মৃত্যু হয়। জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে তিনি আইসোলেশনে ভর্তি ছিলেন। তাঁর করোনা পরীক্ষার ফল নেগেটিভ ছিল।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জেনারেল হাসপাতালের সামনে সরকারি একটি প্রতিষ্ঠানে আইসোলেশন ওয়ার্ডে চারজন ভর্তি ছিলেন। সন্ধ্যায় এক নারী মারা যান। ১০ দিন আগে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে কুষ্টিয়া শহরের ওই নারী ভর্তি হয়েছিলেন।
আরএমও আরও বলেন, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। ভর্তি হওয়ার পরপরই তাঁর শরীরে করোনাভাইরাস আছে কি না, তা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছিল। প্রতিবেদনও নেগেটিভ আসে। যেহেতু মানসিক ভারসাম্যহীন ছিলেন, তাই তাঁকে আইসোলেশনের একটি কক্ষে আলাদাভাবে রাখা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

করোনা নেগেটিভের পরও জ্বর–শ্বাসকষ্টে মৃত্যু

আপডেট সময় : ০৯:৪৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০