ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

নাটোরে ১৭১ বস্তা চুরির চাল জব্দ, ডিলার আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৮:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০ ২০৫ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধি, 

নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নে আজ বুধবার পুলিশ ১৭১ বস্তা সরকারি চাল জব্দ করেছে। দুপুরে সাতপুকুরিয়া উচ্চবিদ্যালয়ের পরিত্যক্ত ছাত্রাবাসের কক্ষে এসব চাল পাওয়া যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ওই এলাকায় খোলাবাজারে চাল বিক্রির (ওএমএস) পরিবেশক মো. আসাদুজ্জামানকে আটক করেছে।

জানতে চাইলে সিংড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিল হোসেন বলেন, গোপনে সংবাদ পেয়ে পুলিশ আজ দুপুর ১২টার দিকে সাতপুকুরিয়া উচ্চবিদ্যালয়ের পরিত্যক্ত ছাত্রাবাসে অভিযান চালায়। সেখানে একটি কক্ষে খাদ্য অধিদপ্তরের ১৭১ বস্তা চাল পায় পুলিশ। এসব চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে সেখানে অবৈধভাবে মজুত রাখা হয়েছিল। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, উদ্ধার করা চালের বস্তার গায়ে খাদ্য অধিদপ্তরের সিল রয়েছে। আটক হওয়া আসাদুজ্জামান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি এ চাল ৬ এপ্রিল সিংড়া খাদ্যগুদাম থেকে সংগ্রহ করেছিলেন। এ চাল ১০ টাকা কেজি দরে খোলা বাজারে বিক্রি করার কথা ছিল। এর পরিমাণ পাঁচ মেট্রিক টন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নাটোরে ১৭১ বস্তা চুরির চাল জব্দ, ডিলার আটক

আপডেট সময় : ০৬:১৮:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০