সংবাদ শিরোনাম :
জ্বর-শ্বাসকষ্টে বৃদ্ধার মৃত্যুতে দাফনে বাঁধা, হামলায় পুলিশ সদস্য আহত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:০৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০ ১৯৪ বার পড়া হয়েছে

সারাদেশ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ায় জ্বর-শ্বাসকষ্টে মারা যাওয়া এক বৃদ্ধার দাফনের সময় স্থানীয়দের বাঁধায় আহত হয়েছে এক পুলিশ কনস্টেবল।
খাজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা জানান, গতকাল জ্বর-শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসা এক বৃদ্ধার মৃত্যু হয়। খাজানগর গ্রামে দাফন করতে গেলে, এলাকাবাসীর বাঁধার মুখে পড়ে পুলিশ। কথা কাটাকাটির একপর্যায়ে স্থানীয়দের হামলায় আহত হন ফারুক হোসেন নামে এক পুলিশ সদস্য।
পরবর্তীতে অতিরিক্ত পুলিশের উপস্থিতিতে ঐ বৃদ্ধার দাফন সম্পন্ন হয়। আর আহত কনস্টেবলকে চিকিৎসা দেয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।


























