ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

লকডাউনে স্ত্রীর সঙ্গে ব্যাডমিন্টন খেলতে গিয়ে প্রাণ হারালেন শিক্ষক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১০:৩০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০ ২৩০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; করোনা মোকাবিলায় লকডাউনের জেরে গৃহবন্দি মানুষ। সারাদিন ধরে ঘরে বন্দি অবস্থায় সময় কাটানোর জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন। কেউ গল্পের বই পড়ছেন, কেউ অনলাইনে গেম খেলছেন, কেউ আবার অনলাইনে সিনেমা দেখছেন। ভারতের বাঁকুড়ার বিষ্ণুপুরের শালবাগান এলাকার বাসিন্দা দুলাল চন্দ্র দে লকডাউনের মধ্যে সারাদিন ঘরবন্দি থেকে রাতে প্রতিদিন বাড়ির ছাদে স্ত্রীর সঙ্গে ব্যাডমিন্টন খেলছিলেন। খেলার এক পর্যায়ে পা পিছলে পড়ে গিয়ে প্রাণ হারালেন অবসরপ্রাপ্ত ওই শিক্ষক।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও ছাদে উঠে স্ত্রীর সঙ্গে ব্যাডমিন্টন খেলছিলেন ৬১ বছরের দুলাল চন্দ্র দে। খেলতে খেলতেই পিছলে একতলা ছাদ থেকে নীচে পড়ে যান দুলাল বাবু। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চোট গুরুতর থাকায় বিষ্ণুপুর জেলা হাসপাতাল থেকে তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয়। পরে রাস্তাতেই মৃত্যু হয় তার।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, খেলাধুলো খুবই ভালোবাসতেন দুলাল। বিষ্ণুপুরের কুশদীপ হাইস্কুলে খেলার শিক্ষকই ছিলেন তিনি। বছর খানেক আগে অবসর নিয়েছেন। অবসরের পর প্রতিদিন নিয়ম করে সন্ধ্যা বেলায় বাড়ির বাইরে ব্যাডমিন্টন খেলতেন তিনি। লকডাউনেও সেই রুটিনের অন্যথা হয়নি। করোনা কারণে লকডাউন ঘোষণার পর থেকে আর বাড়ির বাইরে পা রাখেননি। বাড়ির বাইরে বেরনো বারণ বলে এই কদিন বাড়ির ছাদে উঠে স্ত্রী কাঞ্চন দে-র সঙ্গে খেলছিলেন তিনি। কিন্তু শুক্রবার রাতে ব্যাডমিন্টন খেলার সময়ই এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

লকডাউনে স্ত্রীর সঙ্গে ব্যাডমিন্টন খেলতে গিয়ে প্রাণ হারালেন শিক্ষক

আপডেট সময় : ০৬:১০:৩০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০