ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতার মৃত্যু, বাড়ি লকডাউন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০ ১৯২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতার মৃত্যু, বাড়ি লকডাউন

টাঙ্গাইল প্রতিনিধি; 

টাঙ্গাইল জেলা পরিষদের নির্বাচিত সদস্য ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম খান (৫৫) করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন। এরপর থেকে তার বাড়ি লকডাউন করা হয়েছে।

গতকাল সোমবার তিনি মারা যান। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। পরে বিশেষ ব্যবস্থায় তাকে দাফন করা হয়।

মারা যাওয়া জাহাঙ্গীর আলম খান টাঙ্গাইলের গোপালপুর উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ছিলেন।

তিনি টাঙ্গাইল আদালতে আইন পেশায় নিয়োজিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলীম আল রাজী আরটিভি অনলাইনকে বলেন, জাহাঙ্গীর আলম হৃদরোগ ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তাকে গতকাল সোমবার সকালে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বজনেরা নিয়ে আসেন। এ সময় তাকে মৃত অবস্থায় পান চিকিৎসকেরা।

তিনি গেল রোববার স্থানীয় একজন ফার্মাসিস্টের কাছ থেকে চিকিৎসা নিয়েছিলেন। ওই ফার্মাসিস্টের মাধ্যমে তারা জানতে পেরেছেন, জাহাঙ্গীর আলমের শ্বাসকষ্টসহ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার নানা উপসর্গ ছিল। ওই ফার্মাসিস্ট তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, মৃত জাহাঙ্গীর আলমের বাড়ি লকডাউন ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ওই বাড়ি থেকে কেউ যেন বের না হন এবং অন্য কেউ যেন বাড়িতে প্রবেশ না করেন তার নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতার মৃত্যু, বাড়ি লকডাউন

আপডেট সময় : ১১:০০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০