ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রামের একটি সুপার শপের মালিকসহ ৭৪ জন কোয়ারেন্টিনে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৫:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০ ১৯৬ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট, 

চট্টগ্রামের খুলশীতে ‘দি বাস্কেট’ চেইন শপের এক কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ায় সেখানকার মালিক ও ব্যবস্থাপকসহ সব কর্মীকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানিয়েছেন, চেইন শপটির মোট ৭৪ জনের মধ্যে কয়েকজনের উপসর্গ থাকায় করোনাভাইরাস শনাক্তকরণের পরীক্ষার জন্য তাদের নমুনাও সংগ্রহ করা হয়েছে।
জানা যায়, শুক্রবার (৩ এপ্রিল) চট্টগ্রামে প্রথম নভেল করোনাভাইরাসের রোগী শনাক্ত হন দামপাড়ার এক বাসিন্দা। তার বয়স ৬৭। তার যুবক ছেলে দি বাস্কেটের কর্মী ছিলেন বলে শনিবার তা বন্ধ করে দেয় প্রশাসন। রোববার এই যুবকও আক্রান্ত বলে শনাক্ত হন।
ওই বৃদ্ধ ও তার ছেলের সংস্পর্শে আসায় মোট ৯৩ জনকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে এবং ১১টি বাসভবন ও এক ব্যবসা প্রতিষ্ঠান লকডাউন করা হয়েছে।
ওই ৭৪ জনের করোনাভাইরাস পরীক্ষার বিষয়ে কমিটি কাজ করছে বলে জানান চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চট্টগ্রামের একটি সুপার শপের মালিকসহ ৭৪ জন কোয়ারেন্টিনে

আপডেট সময় : ১১:২৫:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০