ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জিয়া শিশুকিশোর মেলার কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক হলেন হাফিজুর রহমান শফিক Logo জিয়া শিশু কিশোর মেলার নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা  Logo ভোলার জেলা রেজিস্ট্রার নুর নেওয়াজ ৫০ কোটি টাকার সম্পদের মালিক Logo প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে শীর্ষ কর্মকর্তা আতিকুর পাহাড়সমান অভিযোগ নিয়েও বহাল Logo বদলি-বাণিজ্য ঘুষ বাণিজ্যে বেপরোয়া সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন সিন্ডিকেট Logo রাজউকে দুর্নীতিতে আলোচনার শীর্ষে পরিচালক জাকারিয়া: ‘সেফ জন’ দিয়েছে কর্তৃপক্ষ  Logo প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য Logo ‘৬ বছরে ৮৬৫০ কোটি লুটপাট : সওজে নতুন করে সক্রিয় সেই ‘ডন’ রায়হান মুস্তাফিজ!’ Logo ৮০ কোটির জালিয়াতি: শিল্পগোষ্ঠীকে ফাঁকি দিয়ে আত্মগোপনে বৃষ্টি–মেসবাহ দম্পতি লাপাত্তা  Logo রাজউকের কানুনগো আব্দুল মোমিন: দুর্নীতি ও প্লট বাণিজ্যের মাধ্যমে অঢেল সম্পদের মালিক 

কক্সবাজারে বজ্রাঘাতে তিন লবণ শ্রমিকসহ নিহত ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৮:৩১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০ ১৭৯ বার পড়া হয়েছে

কক্সবাজারে বজ্রপাতে তিন লবণ শ্রমিকসহ নিহত ৪

কক্সবাজার প্রতিনিধি,

শখালীতে বজ্রাঘাতে তিন লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়াও জেলার নুনিয়ারছড়া পয়েন্টে বঙ্গোপসাগরে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবিতে শাহ আলম নামের এক জেলে নিহত হয়েছেন।

আজ শনিবার (৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রাঘাতে তাদের মৃত্যু হয়। এ সময় ঝড়ে কয়েক কোটি টাকার লবণ এবং কাঁচা ঘরবাড়ি ও সেমিপাকা বাড়ির চালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিহতরা হলেন, মানিক (১৭), মোস্তাফিজুর রহমান (২৫) ও মো. ফারুক (২৫)। নিহতদের মধ্যে মানিক (১৭) উপজেলার হোয়ানক ইউনিয়নের পশ্চিম বানিয়াকাটা এলাকার নেছার আহমদের ছেলে। একই এলাকার মৈন্নাঘোনায় লবণের মাঠে কাজ করা অবস্থায় বজ্রাঘাতে তার মৃত্যু হয়। মোস্তফিজুর রহমান (২৫) পেকুয়া উপজেলার টৈটং ধৈনিনিয়া কাটা এলাকার ছৈয়দুর রহমানের ছেলে বলে জানিয়েছেন হোয়ানক ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল কবির। বড়মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনার এলাকার জালাল আহমদের ছেলে মোঃ ফারুক (২৫) ও লবণ মাঠে কাজ করা অবস্থায় বজ্রাঘাতে নিহত হন। তিনি কালাপাইন্না ঘোনায় লবণ মাঠের কাজ করছিলেন।

চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, হঠাৎ কালবৈশাখী ঝড়ের কারণে মাঠে উৎপাদিত কয়েক কোটি টাকার লবণের ক্ষতি হয়েছে। ভেসে গেছে মাঠের লবণ।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামিরুল ইসলাম বজ্রাঘাতে তিন লবণ চাষির মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কক্সবাজারে বজ্রাঘাতে তিন লবণ শ্রমিকসহ নিহত ৪

আপডেট সময় : ১০:৩৮:৩১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০