সংবাদ শিরোনাম :
নড়াইলে সবুজ আন্দোলন’র পক্ষ থেকে হতদরিদ্রদের বাড়ি বাড়ি খাবার বিতরণ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:০৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০ ২০৬ বার পড়া হয়েছে

নড়াইল প্রতিনিধি : আজ ৩ এপ্রিল `সবুজ আন্দোলন’ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার পারমল্লিকপুর গ্রামের দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করে পরিবেশবাদী এই সংগঠন। লোহাগড়া উপজেলা শাখার সমন্বয়কারী ইন্জিনিয়ার মোঃ তাইবুল হাসানের নেতৃত্বে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। তিনি তার বক্তব্যে বলেন, আমরা করোনা ভাইরাস নিয়ে খুবই আতংকে আছি।তবে আমরা তরুণ প্রজন্ম এই সংকটের মাঝে এগিয়ে আসলে এবং সামাজিক দুরত্বের বিষয়টি ভালো ভাবে বোঝালে মহামারীর হাত থেকে রক্ষা পেতে পারি। সমাজের সকল বিত্তবান মানুষ ও জনপ্রতিনিধিরা এগিয়ে আসলে অসহায় মানুষের কষ্ট লাঘব হবে।
এ সময় উপস্থিত ছিলেন সদস্য মোঃ ওহিদুজ্জামান, মোঃফরহাদ ইসলামসহ প্রমূখ।


























