ঢাকা ০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

করোনাতঙ্কে আজ ঢাকা ছাড়ছেন মার্কিন কূটনীতিক ও নাগরিকরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৮:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০ ২৩৪ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক;

করোনা ভাইরাস কোভিড ১৯-এর ভয়াবহতার আশঙ্কায় আজ ঢাকা ছেড়ে যাচ্ছেন মার্কিন কূটনীতিক, তাদের পরিবার এবং নাগরিকদের উল্লেখযোগ্য একটি অংশ।

মার্কিন দূতাবাসের জরুরি ভিডিও ব্রিফিংয়ে বলা হয়, সব প্রস্তুতি সম্পন্ন। চার্টার্ড ফ্লাইটটির একটি আসনও খালি নেই। ফুল ফ্লাইট যাবে।

তবে কতজন কূটনীতিক ফিরছেন আর কতজন নাগরিক? এয়ারক্রাফট এর সাইজই বা কি? সাংবাদিকদের পক্ষে এমন একাধিক প্রশ্নের জবাবে, মার্কিন দূতাবাসের মুখপাত্র বলেন, সব কিছু খোলাসা করা যাচ্ছে না, তবে এটুকু বলি, যেসব কূটনীতিক যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন তা একান্তই পরিবারের স্বার্থে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে তারা ঢাকায় ফিরে আসবেন।

ব্রিফিংয়ে জানানো হয়, করোনার কারণে আমেরিকানরা কেবল বাংলাদেশ ছাড়ছেন, বিষয়টি এমন নয়-মোট ২৮টি দেশ থেকে ১০ হাজার আমেরিকান যুক্তরাষ্ট্র্রে ফিরেছেন বা ফিরছেন। এটা একান্তই যারা ফিরছেন (নাগরিকদের) তাদের ব্যক্তিগত সিদ্ধান্তে (পারসোনাল চয়েজ)। স্টেট ডিপার্টমেন্ট পুরো বিষয়টি ফ্যাসিলিটেড করছে। যুক্তরাষ্ট্র প্রশাসন কাউকেই ফিরতে জোর করছে না। তবে জানা গেছে, কাতার এয়ারওয়েজের একটি ভাড়া করা বিমানে মার্কিন কূটনীতিক ও নাগরিকরা ঢাকা ছাড়ছেন।

ব্রিফিংয়ে এটা স্পষ্ট করা হয়, করোনা পরিস্থিতিতেও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কার্যক্রম সচল রয়েছে। আমেরিকান নাগরিকদের জন্য কনস্যুলার সেবা পুরোপুরি চালু। তবে পরিস্থিতির কারণে সাধারণের ভিসা সার্ভিস বন্ধ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

করোনাতঙ্কে আজ ঢাকা ছাড়ছেন মার্কিন কূটনীতিক ও নাগরিকরা

আপডেট সময় : ০৮:৪৮:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০