ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

করোনা শুনে হাসপাতাল থেকে পালালেন যুবক, ৪ চিকিৎসক কোয়ারেন্টাইনে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০ ২০০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ

করোনার কথা শুনে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক যুবক পালিয়ে গেছেন।

রোববার (২৯ মার্চ) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ওই যুবকের বাড়ি হোসেনপুরে। তিনি জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন।

জানা গেছে, রোববার সকালে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন ওই যুবক। টিকিট কেটে চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক তাকে এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাম করতে বলেন। আল্ট্রাসনোগ্রাম ও এক্স-রে রিপোর্ট দেখে ওই যুবক করোনাভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করেন চিকিৎসক হাফিজুর রহমান মাসুদ। চিকিৎসক রিপোর্ট লেখার সুযোগে ওই ব্যক্তি হাসপাতাল থেকে পালিয়ে যান।

এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে রোগীর সংস্পর্শে আসা তিনজন চিকিৎসক ও চার স্টাফকে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।

সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের চিকিৎসক হাফিজুর রহমান মাসুদ বলেন, রোগীর মধ্যে করোনায় আক্রান্তের লক্ষণ ছিল। তিনি হাসপাতাল থেকে পালিয়ে গেছেন।

সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের উপপরিচালক ডা. হেলাল উদ্দিন বলেন, রোগীর সংস্পর্শে যাওয়া তিন চিকিৎসক ও চার স্টাফকে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। হোসেনপুর থেকে আসা রোগীর অবস্থান জেনে ব্যবস্থা নেয়ার জন্য হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

করোনা শুনে হাসপাতাল থেকে পালালেন যুবক, ৪ চিকিৎসক কোয়ারেন্টাইনে

আপডেট সময় : ০৫:৫৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০