ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

নবম শ্রেণির ছাত্রের হাত ধরে অষ্টম শ্রেণির ছাত্রী উধাও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০ ২২০ বার পড়া হয়েছে

নবম শ্রেণির ছাত্রের হাত ধরে অষ্টম শ্রেণির ছাত্রী উধাও

টাঙ্গাইল প্রতিনিধি, 

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় নবম শ্রেণির ছাত্রের হাত ধরে অষ্টম শ্রেণির ছাত্রী গেল পাঁচদিন ধরে উধাও ছিল। গেল ২১ মার্চ শনিবার রাতে উপজেলার দাড়িয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে সমঝোতার মাধ্যমে বিয়ে সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
জানা যায়, উপজেলার দাড়িয়াপুর গ্রামের প্রবাসী আবদুর রহিমের ছেলে রফিক রাজু ক্যাডেট স্কুলের নবম শ্রেণির ছাত্র রনি আহমেদের (১৫) সঙ্গে একই গ্রামের দুলাল হোসেনে মেয়ে দাড়িয়াপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী শান্তি আক্তারের (১৪) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২১ মার্চ রাতে প্রেমিক রনির হাত ধরে পালিয়ে যায় প্রেমিকা শান্তি আক্তার। পরে বিষয়টি জানাজানি হলে উভয়পক্ষের সমঝোতায় গেল ২৩ মার্চ রাতে তাদের দুজনের বিয়ের কাজ সম্পন্ন করা হয়। খবর পেয়ে গেল ২৪ মার্চ বিকেলে সরেজমিন ওই দুই শিক্ষার্থীর বাড়িতে গেলে ঘটনার সত্যতা পাওয়া যায়।
ছেলের মা জানান, প্রশাসনের ভয়ে তাদেরকে দূরে রাখা হয়েছে। মেয়ের ভাই রাসেল জানান, তার বোনকে উদ্ধারে সমঝোতার চেষ্টা চলছে। দাড়িয়াপুর এএ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ছানোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী আসিফ বলেন, আমি বিষয়টি জেনেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নবম শ্রেণির ছাত্রের হাত ধরে অষ্টম শ্রেণির ছাত্রী উধাও

আপডেট সময় : ১০:৪২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০