ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের কারণে প্রাণ হারাতে পারেন লাখ লাখ মার্কিন নাগরিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০ ২৮৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: 

কভিড-১৯ করোনাভাইরাস তাণ্ডব চালিয়ে যাচ্ছে সারা বিশ্বে। বর্তমানে যেসব দেশের অবস্থা সবচেয়ে করুণ তার মধ্যে একটি যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউজ কেন্দ্রীয়ভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে নির্দেশ দিয়েছে। কিন্তু এখন আবার সে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সারা বিশ্বেই নাগরিকদের ঘরে থাকার পরামর্শ দেয়া হচ্ছে। কিন্তু ট্রাম্প চান, আমেরিকানরা কাজে যোগদান করুক। কারণ কাজ বন্ধ থাকলে অর্থনীতি হুমকির মধ্যে পড়বে। এতে দেশ আরও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে।

এ বিষয়ে বেশ কয়েকটি টুইট করেছেন ট্রাম্প। এসব টুইটে তিনি বারবার বলছেন, আমেরিকানরা কাজে ফিরতে চায়। সামাজিক দূরত্ব বজায় রেখেই তারা কাজ করবে। করোনাভাইরাস কীভাবে মোকাবেলা করা হবে সে বিষয়ে ১৫ দিনের মধ্যে সিদ্ধান্ত নেবে তার সরকার। তার এসব টুইটের পর আশঙ্কা করা হচ্ছে যে যারা ভাইরাসে সংক্রমিত হয়েছে তাদের আলাদা করে ফেলা হবে এবং সুস্থদের কাজে ফিরতে বলা হবে।

যক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৫৪ হাজার ৮৬৭ জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৭৮২ জন। ট্রাম্পের এ সিদ্ধান্ত দেশব্যাপী বিপর্যয় সৃষ্টি করতে পারে। এতে লাখ লাখ মানুষের মৃত্যু হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। দেশটির সার্জন জেনারেল ডা. জেরোমি অ্যাডামস বলেছেন, আমাদের দেশ হিসেবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। আমাদের এখন সত্যিই ঘরে থাকা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ট্রাম্পের কারণে প্রাণ হারাতে পারেন লাখ লাখ মার্কিন নাগরিক

আপডেট সময় : ১০:৩০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০