ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

সিরিয়ার ইদলিবে বিমান হামলায় তুরস্কের ৩৩ সেনা নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০ ২৫৭ বার পড়া হয়েছে

সিরিয়ার ইদলিবে বিমান হামলায় তুরস্কের ৩৩ সেনা নিহত

অনলাইন রিপোর্ট |

সিরিয়ার উত্তর-পশ্চিম ইদলিব প্রদেশে সরকারি বাহিনীর বিমান হামলায় তুরস্কের ৩৩ জন সেনাসদস্য নিহত হয়েছেন। এঘটনায় আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের হাতই প্রদেশের গভর্নর রাহমি দোগান এ খবর জানান।
তুরস্কের গণমাধ্যম আনাদোলু এজেন্সি ও কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়, সম্প্রতিক সময়ে ইদলিবে সিরিয় ও তুরস্কের সেনাবাহিনীর মধ্যে এটিই সবচেয়ে বড় হতাহতের ঘটনা।
এ বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বৃহস্পতিবার গভীর রাতে ইদলিবের পরিস্থিতি নিয়ে দুই ঘণ্টার জরুরি নিরাপত্তা বৈঠক করেছেন। রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট কমপ্লেক্সে অনুষ্ঠিত এ বৈঠকে মন্ত্রী ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তুরস্কের সেনাবাহিনীর ওপর হামলার ঘটনা ‍সিরিয়া সরকারের মূল মিত্র রাশিয়া এবং তুরস্কের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি করেছে।
সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রিত সর্বশেষ অঞ্চল ইদলিবে তুরস্কের ১২টি পর্যবেক্ষণ চৌকি রয়েছে। ২০১৮ সালে রাশিয়া ও ইরানের সঙ্গে চুক্তি করে এসব চৌকি স্থাপন করে তুরস্ক। সেই সময় রাশিয়া-তুরস্কের এই চুক্তিতে সমর্থন জানান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সিরিয়ার ইদলিবে বিমান হামলায় তুরস্কের ৩৩ সেনা নিহত

আপডেট সময় : ০৯:৪৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০