ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

৯৯৯ নম্বরে কল পেয়ে আত্মহত্যা করতে যাওয়া যুবককে বাঁচাল পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০ ২২১ বার পড়া হয়েছে

উপজেলা প্রতিনিধি সাভার; ঢাকার সাভারে জাতীয় হটলাইন ৯৯৯ নম্বরে ফোন পেয়ে আত্মহত্যা করতে যাওয়া এক যুবককে উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে রাজাসন পলু মার্কেট এলাকায় এ ঘটনায় ঘটে।

দুপুর ৩টার দিকে এক কলার ৯৯৯ এ ফোন করে জানান, পলুমার্কেট এলাকায় এক ব্যক্তি ৬ তলা বিল্ডিংয়ের ছাদে উঠে নিচে লাফ দিয়ে আত্মহত্যা করার জন্য প্রস্তুতি নিয়েছেন। বিষয়টি জানানো মাত্রই সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে লোকটি ছাদে এমনভাবে দাঁড়ানো একটু নড়াচড়া করলেই নিচে পরে যেতে পারে। তখন পুলিশ তার সঙ্গে কথার চেষ্টা করলে লোকটি জানায়, তার বাড়ি রংপুর। তিনি সেখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবেন, কোনোভাবেই তিনি সেখান থেকে নামবেন না। কেউ উদ্ধার করতে এলে লাফ দিবেন বলেও হুমকি দিচ্ছিলেন। এভাবে কিছুক্ষণ কথা বলার পর পুলিশ বুঝতে পারে লোকটি মানসিকভাবে পুরোপুরি সুস্থ নন। তখন, চিন্তা বেড়ে যায় উপস্থিত পুলিশের। উদ্ধারের জন্য ব্যবস্থা নেয়া হয়।

লোকটিকে উদ্ধার করতে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা দুই দলে ভাগে হয়ে যান। পুলিশের একটি দল ওই লোকটির সঙ্গে কথা বলে তার মনোযোগ তাদের দিকে ধরে রাখছিলেন। অন্য দলটি ওই ভবনের ছাদে ওঠে। সেখানে গিয়ে দেখে ছাদের দরজাটি ওই লোকটি বাইরের দিক থেকে আটকে রেখেছে। দরজা না ভেঙে ছাদে ওঠার কোনো উপায় নেই। তখন পুলিশ হালকা করে ছাদের স্টিলের দরজায় টোকা দেয়। তখন দেখা যায়, আত্মহত্যা করতে যাওয়া লোকটির খেয়াল নিচে থাকা পুলিশ সদস্যদের দিকে। দরজার শব্দ সে খেয়াল করছে না। ঠিক এ সুযোগেই পুলিশ কৌশলে দেয়ালের খানিকটা ইট ভেঙে একটি ফুটো তৈরি করে। এরপর সেখান দিয়ে হাত ঢুকিয়ে দরজা খুলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে। এর মাধ্যমেই প্রায় এক ঘণ্টা ধরে চলা পুলিশের উদ্ধার অভিযানের সফল সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

৯৯৯ নম্বরে কল পেয়ে আত্মহত্যা করতে যাওয়া যুবককে বাঁচাল পুলিশ

আপডেট সময় : ০৯:৪০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০