ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

শিশুপুত্রকে গলা কেটে হত্যাচেষ্টা, বাবা আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০ ১৯৭ বার পড়া হয়েছে

উপজেলা প্রতিনিধি শ্রীপুর (গাজীপুর); গাজীপুরের শ্রীপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে নিজের দুই বছর বয়সী ছেলেকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগে রাজু (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রোববার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার বারতোপা গ্রামে এ ঘটনা ঘটে। আটক রাজু জামালপুরের দেওয়ানগঞ্জ থানার রামপুরা এলাকার মো. হানিফার ছেলে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, রাজু তার শিশুপুত্র, স্ত্রী ও শাশুড়িসহ শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামের মহর আলীর বাড়িতে ভাড়া থাকেন। সেখানে থেকে রাজু রাজমিস্ত্রির কাজ করেন এবং তার স্ত্রী কামরুন্নাহার স্থানীয় বারতোপা এলাকায় খানটেক্স নামের এক পোশাক কারখানায় চাকরি করেন। প্রতিদিনের মতো রোববার সকালে কর্মস্থলে চলে যান কামরুন্নাহার। বিকেল সাড়ে চারটার দিকে খালি ঘরে খাটের উপর শিশু কাওসারকে চাকু (সুতা কাটার চাকু) দিয়ে গলা কেঁটে হত্যার চেষ্টা চলান রাজু।

এ সময় শিশুটির চিৎকার শুনে বাইরে থাকা শিশুটির নানি ঘরে ঢুকে রক্তাক্ত অবস্থায় নাতি কাওসারকে দেখে চিৎকার শুরু করেন। ডাক-চিৎকার শুনে প্রতিবেশীরা গিয়ে রাজুকে আটক করে পুলিশে দেয় এবং কাওসারকে উদ্ধার করে স্থানীয় আল হেরা হাসাপাতালে নিয়ে যায়। পারিবারিক কলহের জেরেই ওই ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

শ্রীপুরের মাওনা এলাকার আলহেরা হাসপাতালের চিকিৎসক তৌহিদুল ইসলাম জানান, শিশুটির শ্বাসনালির কিছু অংশ কাটা অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে থাকা শিশুটির মামা সাইদুর রহমান জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাওসারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। এখানকার চিকিৎসকরা তার চিকিৎসা শুরু করেছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, ঘটনার পরপরই শিশুটির বাবা রাজুকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শিশুপুত্রকে গলা কেটে হত্যাচেষ্টা, বাবা আটক

আপডেট সময় : ১১:২৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০