ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

স্ত্রীকে ওষুধ আনতে পাঠিয়ে স্বামীর আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২০:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০ ২১৩ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি; পেটের ব্যাথায় ছটফট করছিলেন সামছু মিয়া (৭০)। পরে ওষুধ আনতে স্ত্রীকে দোকানে পাঠান। কিন্তু ওষুধ নিয়ে বাড়িতে এসে দেখেন গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন তিনি।

রোববার (২৬ জানুয়ারি) বিকেলে নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী মনিকা গ্রামে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, অসুখের যন্ত্রণা থেকে মুক্তি পেতে আত্মহত্যা করেন সামছু মিয়া।

সামছুর স্ত্রী সাজিদা ও স্বজনদের দাবি, দীর্ঘদিন ধরে পেটের অসুখে ভুগছিলেন সামছু। অন্যান্য দিনের মতো রোববারেও ব্যথায় কাতরাচ্ছিলেন তিনি। পরে স্ত্রীকে বাজারে ওষুধ আনতে পাঠিয়ে নিজের ঘর খালি পেয়ে তিনি ফাঁসিতে ঝুলে পড়েন। ধারণা করা হচ্ছে, ব্যাধি থেকে মুক্তি পেতেই যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন সামছু।

ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমিজুল হক। তবে মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেননি তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

স্ত্রীকে ওষুধ আনতে পাঠিয়ে স্বামীর আত্মহত্যা

আপডেট সময় : ১১:২০:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০