ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

ইভিএম ছিনতাই হলেও সমস্যা নেই: এনআইডি ডিজি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০ ২০৮ বার পড়া হয়েছে

ইভিএম ছিনতাই হলেও সমস্যা নেই এনআইডি ডিজি

অনলাইন রিপোর্ট|  ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) যদি ছিনতাই হয়ে যায় তাহলেও কোনও সমস্যা নেই। কারণ সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ছাড়া এই মেশিন ছিনতাইকারীরা ব্যবহার করতে পারবেন না। বললেন জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম।
আজ বুধবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে তিনি এ কথা বলেন।
ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল বলেন, নির্ধারিত সময়ের আগে মেশিনটি খোলা সম্ভব নয়। কারণ এটি পাসওয়ার্ড প্রোটেকটেড। আর ভোটের দিন সকাল ৭টার আগে খোলা যাবে না। অনুমোদিত কর্মকর্তা ছাড়াও এটি খোলা সম্ভব নয়। ফলে মেশিন ছিনতাই হওয়ার সম্ভাবনা নেই, মেশিন ছিনতাই হলেও সমস্যা নেই। যে রিজার্ভ মেশিন থাকবে তা দিয়ে ভোট কার্যক্রম পরিচালনা করতে পারবো।
তিনি বলেন, ইভিএম মেশিন খোলার ক্ষেত্রে বায়োমেট্রিক ভেরিফিকেশন এবং ব্যক্তির উপস্থিত থাকা বাধ্যতামূলক। আর এজন্য কেন্দ্র দখল করেও কোনও লাভ নেই। কারণ এক ব্যক্তি আরেকজনের ভোট দিতে পারবেন না। কেউ দ্বিতীবার ভোট দিতে চাইলে মেশিন সয়ংক্রিয়ভাবে বলে দেবে আপনি আগে ভোট দিয়েছেন, যেটি পোলিং এজেন্টও দেখতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ইভিএম ছিনতাই হলেও সমস্যা নেই: এনআইডি ডিজি

আপডেট সময় : ১১:০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০