ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০ ২৬৭ বার পড়া হয়েছে

মাগুরা প্রতিনিধি; 

মাগুরার মহম্মদপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য খুন হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলার বালিদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবু সাঈদ মোল্লা (৬০)। তিনি মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামের নূরুল ইসলাম মোল্লার ছেলে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক নাথ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল সোমবার (১৩ জানুয়ারি) রাতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আবু সাইদ মোল্লা পাশের গ্রামের একটি মেলা থেকে বাড়ি ফিরছিলেন। পরে তিনি মধ্যপাড়ায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় ওসি আরও জানান, ‘দীর্ঘদিন ধরে বালিদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান ও একই গ্রামের নূরুল ইসলাম মৃধার নেতৃত্বে দু’দল গ্রামবাসীর মধ্যে বিরোধ চলছিলো। এ নিয়ে দু’পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। এ ঘটনার জেরে প্রতিপক্ষ মফিজুরের লোকজন আবু সাঈদের ওপর এ হামলা চালিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

এদিকে, আবু সাঈদ মোল্লাকে খুনের ঘটনায় বালিদিয়া গ্রামে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি তারক নাথ বিশ্বাস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ১০:৪৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০