ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

দোকানদারকে হত্যার পর টুকরো দেহ মহাসড়কে ফেলে গেল দুর্বৃত্তরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৬:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০ ১৯৯ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি; 

কুমিল্লার চান্দিনায় মো. নাছির উদ্দিন নামে এক দোকানদারকে কুপিয়ে হত্যা করে টুকরো দেহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেলে গেছে দুর্বৃত্তরা। রোববার রাতে উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার পুলিশ নিহত নাছির উদ্দিনের লাশ উদ্ধার করে। তিনি চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা গ্রামের নৈশপ্রহরী রবি উল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাওতলা সিনিয়র আলিম মাদরাসার পার্শ্ববর্তী মহাসড়কের দক্ষিণ পাশের একটি মার্কেটে ছোট একটি দোকানে ব্যবসার পাশাপাশি রাতে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করেন নিহত নাছির উদ্দিনের (২৬) বাবা রবি উল্লাহ। এরই মধ্যে রবি উল্লাহ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তার পরিবর্তে ছেলে নাছির উদ্দিন নৈশপ্রহরীর দায়িত্ব পালন করেন।

রোববার রাতেও নাছির দায়িত্ব পালন করতে আসেন। সোমবার ভোরে নাছিরের বাবা দোকানের সামনে এসে রক্ত দেখে চিৎকার শুরু করেন। তার চিৎকারে পাশের লোকজন ছুটে এসে চারদিক খুঁজতে গিয়ে মহাসড়কে শরীরের বিভিন্ন থেঁতলানো টুকরো অংশ পড়ে থাকতে দেখে। তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে।

চান্দিনা থানা পুলিশের ওসি মো. আবুল ফয়সল জানান, খবর পেয়ে থানা ও ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসেন। লাশ উদ্ধার করা হয়েছে। কারা কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দোকানদারকে হত্যার পর টুকরো দেহ মহাসড়কে ফেলে গেল দুর্বৃত্তরা

আপডেট সময় : ১১:৪৬:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০