ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ফের মার্কিন দূতাবাস লক্ষ্য করে দফায় দফায় মিসাইল হামলা, চরম উৎকণ্ঠায় যুক্তরাষ্ট্র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০ ২৪৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; 

মার্কিন বাহিনীর হামলায় ইরানি জেনারেল সোলাইমানির মৃত্যুর পর থেকে বিশ্বজুড়ে বিরাজ করছে এক চাপা আতঙ্ক। ইরান কঠোর প্রতিশোধ নেওয়ার পর চরম উৎকণ্ঠায় আমেরিকা। এমন অবস্থায় বাগদাদের মার্কিন দূতাবাসের দিকে উড়ে এল পরপর তিনটি মিসাইল। এ ঘটনায় কমপক্ষে ৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বাগদাদের মার্কিন দূতাবাসে কাছে এই রকেট উৎক্ষেপণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অল্পের জন্য বেঁচে গেছে মার্কিন দূতাবাস। খবর ডেইলি সাবাহ ও জিউশ প্রেস’র।

এছাড়াও স্থানীয় পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ওই মিসাইলগুলো একটি অ্যাপার্টমেন্টে আঘাত করে। এর ফলে বেশ কয়েকজন সাধারণ মানুষ মারা গেছে।
মার্কিন সেনাদের দ্বারা ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর এই নিয়ে পর পর দু’রাতে এই দূতাবাসে হামলার ঘটনা ঘটল। তবে কোনক্রমে বেঁচে গেছে দূতাবাস।

ইরাকের রাজধানী বাগদাদের বাসিন্দারা বলেছেন, ভারী-দূর্গের গ্রিন জোনের ভিতরে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা যায় রবিবার রাতে।

ইরানের সর্বোচ্চ নেতা আগেই জানিয়েছিলেন, শহীদ সোলাইমানি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব ছিলেন। তাদের প্রতিটি সেনা বদলা নিতে প্রস্তুত রয়েছে। তিনি হুঙ্কার দিয়েছিলেন, সকল বন্ধু ও শত্রুর জেনে রাখা উচিত জেনারেল সোলাইমানির মৃত্যুর পর দ্বিগুণ উৎসাহে প্রতিরোধ আন্দোলন এগিয়ে যাবে এবং এই আন্দোলনের বিজয় অনিবার্য। আর সেক্ষেত্রে শত্রুপক্ষের বিনাশ অনিবার্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ফের মার্কিন দূতাবাস লক্ষ্য করে দফায় দফায় মিসাইল হামলা, চরম উৎকণ্ঠায় যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৮:৪৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০