ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

বাবাকে ভিডিও কল করে হোস্টেলের ছাদ থেকে ঝাঁপ বিশ্ববিদ্যালয় ছাত্রের!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯ ২৩৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; 

বাবাকে ভিডিও কল করে হোস্টেলের নয় তলা থেকে ঝাঁপ দিয়ে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন এক ছাত্র। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ভারতে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে।

পুলিশ সূত্রে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, নিহত ওই ছাত্রের নাম সুজন সামন্ত। ১৯ বছরের সুজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সের প্রথম বর্ষের ছাত্র। প্রাথমিক তদন্তে জানা গেছে, সুজন বেশ কয়েক মাস ধরে মানসিক অবসাদে ভুগছিলেন।

আসানসোলের বাসিন্দা সুজন গরফার প্রতাপগড়ে একটি বাড়িতে ভাড়া থাকতেন। ঘটনার দিন সন্ধ্যায় হঠাৎ ভারী কিছু পড়ার আওয়াজ পান কয়েক জন ছাত্রছাত্রী। তারাই প্রথম দেখতে পান হোস্টেলের এক দিকে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ওই ছাত্র।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে সুজনকে যাদবপুর থানার পুলিশ এমআর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

তদন্তে নেমে পুলিশ প্রথমেই আসানসোলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে। তখনই তার বাবা পুলিশকে জানিয়েছেন, মানসিক অবসাদে ভুগছিল সুজন।

জানা গেছে, আত্মহত্যার আগে সন্ধ্যায় বাবাকে ভিডিও কল করে কয়েক মিনিট কথাও বলেন সুজন। তখনই বাবাকে আত্মহত্যা করার কথা বলেন। এর আগেও দুবার সুজন আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। তবে কেন সুজন মানসিক অবসাদে ভুগছিলেন তা এখনও স্পষ্ট নয়।

বিশ্ববিদ্যালয়ে সূত্রে পুলিশ জানতে পেরেছে, সুজন উচ্চমাধ্যমিকে ভালো ফল করে যাদবপুরে ভর্তি হন। তিনি পড়াশোনা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে অবসাদে ভুগছিলেন কি না তাও দেখছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বাবাকে ভিডিও কল করে হোস্টেলের ছাদ থেকে ঝাঁপ বিশ্ববিদ্যালয় ছাত্রের!

আপডেট সময় : ১০:৪৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯