ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

সিলেটে মার্কেটে আগুন, ৪০ লাখ টাকার ক্ষতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯ ২৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

সিলেটের জকিগঞ্জে আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি দোকান ও বসত ঘর। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কালীগঞ্জ বাজার এলাকায় এই ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, বাজারের রেজান আলী মার্কেটে একটি তুলার দোকান থেকে আগুন সূত্রপাত হয়। এরপর তা আশপাশে দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তাতে কাজ হয়নি। খবর পেয়ে জকিগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহতাব হোসেন চৌধুরী ও সাবেক চেয়ারম্যান আবু জাফর মো. রায়হান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনে ৪টি তুলার দোকান, ২টি বাসাসহ প্রায় ৮টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন বলেও জানান তিনি।

ঘটনাস্থল থেকে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. আব্দুন নাসের জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস কর্মীদের আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সিলেটে মার্কেটে আগুন, ৪০ লাখ টাকার ক্ষতি

আপডেট সময় : ১০:৫৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯