ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

অষ্টম শ্রেণির ছাত্রীকে দুই দিন আটকে রেখে নেশা খাইয়ে ধর্ষণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯ ২০৭ বার পড়া হয়েছে

অষ্টম শ্রেণির ছাত্রীকে দুই দিন আটকে রেখে নেশা খাইয়ে ধর্ষণ

টাঙ্গাইল প্রতিনিধি; 

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৪) অপহরণের পর দুই দিন আটকে রেখে নেশা খাইয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠেছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে মুঠোফোনের সূত্র ধরে অভিযুক্ত ধর্ষকের আত্মীয় উপজেলার গজারিয়া ইউনিয়নের পাথারপুর গ্রামের আরিফ বিএসসির বাড়ি থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন। অভিযুক্ত নাজমুল হাসানকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সখীপুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের ওসমান গণির ছেলে।
জানা যায়, গেল মঙ্গলবার সকাল ১০টার দিকে সখীপুর পিএম বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই ছাত্রী নিজ বাড়ি শালাপ্রতিমা থেকে পিএসসি পরীক্ষার্থী ছোট ভাইকে নিয়ে সখীপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে যায়। ফেরার পথে আগে থেকে ওৎ পেতে থাকা নাজমুল ওই স্কুলছাত্রীকে জোর করে সিএনজিতে উঠিয়ে অপহরণ করে। এরপর আত্মীয় আরিফ বিএসসির বাড়িতে দুই দিন আটকে রেখে ওই স্কুলছাত্রীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ করে। তবে অপহরণের দিন রাতেই স্কুলছাত্রীর বাবা সখীপুর থানায় নাজমুল হাসানের বিরুদ্ধে অপহরণের বিষয়ে লিখিত অভিযোগ করেন।
সখীপুর থানায় (ওসি তদন্ত) এইএইচ এম লুৎফর কবির বলেন, মুঠোফোনের সূত্র ধরে অপহৃতা স্কুলছাত্রীকে উদ্ধার ও অভিযুক্ত নাজমুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। স্কুলছাত্রীকে আজ শুক্রবার ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে। স্কুলছাত্রীর বাবা ধর্ষক নাজমুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

অষ্টম শ্রেণির ছাত্রীকে দুই দিন আটকে রেখে নেশা খাইয়ে ধর্ষণ

আপডেট সময় : ১১:০৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯