ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

দিনাজপুরে ট্রাকচাপায় ২ যুবলীগকর্মী নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯ ১৯৫ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধি; 

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বালুবাহী ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবলীগকর্মী নিহত হয়েছেন। নিহতরা হলেন- আশিকুর রহমান (৩৫) ও দেবেশ চন্দ্র রায় (৩০)। মঙ্গলবার রাত ১০টার দিকে চিরিরবন্দর উপজেলার খেরকাটী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চিরিরবন্দর উপজেলার জয়পুর গ্রামের ওসমান গণির ছেলে আশিকুর রহমান ও একই উপজেলার খেরকাটি গ্রামের দেবেশ চন্দ্র রায়। তারা দুজনেই যুবলীগকর্মী বলে জানিয়েছেন স্থানীয়রা।

চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, রাত ১০টার দিকে চিরিরবন্দর উপজেলার খেরকাটি গ্রামের কাঁকড়া নদী থেকে একটি বালুবাহী ট্রাক মোহনপুর ব্রিজের দিকে যাচ্ছিল। পথে ওই এলাকায় ট্রাকটি বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে চাপা দেয়। এতে দুজন গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। নিহতরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয়রা পুলিশকে নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দিনাজপুরে ট্রাকচাপায় ২ যুবলীগকর্মী নিহত

আপডেট সময় : ০৯:৩৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯