ঢাকা ১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

হাইস্কুলে বিনামূল্যে দেয়া হবে কনডম!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২২:১৪ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯ ২৬২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক |

শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে কনডম বিতরণ করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের একটি নামকরা হাইস্কুল কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয়া হয়।

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের লিন স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে বৃহস্পতিবার এক বৈঠকে বসে। ২ ঘণ্টা ধরে আলোচনার পর সিদ্ধান্ত হয় স্কুলের শিক্ষার্থীদেরকে জন্মনিরোধক বিভিন্ন কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হবে এবং জন্মনিরোধক বিভিন্ন পন্থা অবলম্বনের জন্য কনডমসহ প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা হবে।

সাম্প্রতিক সময়ে স্কুল শিক্ষার্থীদের কম বয়সে গর্ভবতী হওয়া ঠেকাতে এই উদ্যোগ নেয়া হয়েছে।

ম্যাসাচুসেটসের স্থানীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, লিন স্কুলটি হচ্ছে রাজ্যের চতুর্থ বৃহৎ স্কুল। চলতি বছর শুধু এই স্কুলের ৫৭ জন কিশোরী শিক্ষার্থী গর্ভবতী হয়েছে। একই স্কুলের ২১ জন শিক্ষার্থী শুধু গত সেপ্টেম্বর মাসে স্থানীয় হাসপাতালে যৌন বিষয়ক বিভিন্ন রোগের চিকিৎসা নিয়েছেন।

এমন পরিস্থিতিতে অভিভাবকদের সাথে আলোচনা করেই স্কুল কর্তৃপক্ষ যৌন বিষয়ক শিক্ষা আরও জোরদার করার সিদ্ধান্ত নেয়। অনুষ্ঠানে একজন কিশোরী শিক্ষার্থী মা বক্তব্য রাখে।

ডেসটিনি ডেভিস নামের ওই শিক্ষার্থী জানান কিভাবে অসাবধানতার কারণে তাকে ১৫ বছর বয়সে মা হয়ে যেতে হয়েছে। এবং এর কারণে তার জীবন কিভাবে বদলে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

হাইস্কুলে বিনামূল্যে দেয়া হবে কনডম!

আপডেট সময় : ০২:২২:১৪ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯