ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ কর্মকর্তা জখম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯ ২০৫ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট;
কিশোরগঞ্জে আসামি ধরতে গিয়ে তিন পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। সোমবার রাতে জেলার তাড়াইল উপজেলার দড়ি জাহাঙ্গিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- তাড়াইল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিবুল, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হেমন্ত ও মিজান।

তাড়াইল থানার ওসি মজিবুর রহমান জানান, রাতে একটি মামলার আসামিদের গ্রেফতারের জন্য ওই এলাকায় যায় পুলিশের একটি দল। এসময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে তিন পুলিশ কর্মকর্তা আহত হন। তবে এ ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

এদের মধ্যে গুরুতর অবস্থায় রাজিবুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজন তাড়াইল উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশের ওপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ কর্মকর্তা জখম

আপডেট সময় : ০৯:৪৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯