ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

নিখোঁজের তিন দিনের মাথায় মিলল ভ্যানচালকের লাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯ ২১৯ বার পড়া হয়েছে

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে নিখোঁজের তিন দিনের মাথায় হযরত আলী (২৮) নামের এক ভ্যানচালকের লাশ পুকুর পার থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয়। হযরত আলী কালীগ্রাম দীঘিপাড়া গ্রামের মকবুল হোসেন ফকিরের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে হযরত আলী জুমার নামায পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর রাতে আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের লোকজন আত্মীয় স্বজদের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজ-খবর করে তার কোন সন্ধান পায়নি।

গতকাল রবিবার বেলা আড়াইটার দিকে কালীগ্রাম কসবাপাড়া সড়কের উত্তরে মাঠের মধ্যে যুগগাড়ী নামক স্থানে পুকুর পারে লোকজন হযরতের লাশ পরে থাকতে দেখে। খবর পেয়ে নওগাঁ অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) লিমন রায়, ও রাণীনগর থানার অফিসার ইনচার্জ জহুরুল হক ঘটনাস্থল পরির্দশন করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে রাণীনগর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

হযরত আলীর বাবা মকবুল হোসেন ফকির জানান, উপজেলার চকার পুকুর গ্রামে মামাতো বোনকে বিয়ে করে হযরত আলী। সংসার জীবনে তাদের ঘরে দুই কন্যা সন্তানের জন্ম হয়। হঠাৎ করে গত এক মাস আগে ডাক্তারের নিকট যাবার কথা বলে তার স্ত্রী বাড়ি থেকে চলে যায়। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। তাদের সংসারে দাম্পত্য জীবনে মনোমালিন্য ছিল। তবে এলাকায় গুঞ্জন চলছে তাকে হত্যা করে লাশ পুকুর পারে ফেলে রাখা হয়েছে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ জহুরু হক বলেন, খবর পেয়ে নওগাঁ সদর (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপারসহ আমি ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করা হয়েছে। তার ডান পায়ে মাংস ছিল না। ময়না তদন্ত রির্পোট না পাওয়া পর্যন্ত স্পস্ট করে কিছু বলা যাচ্ছে না। তার পরেও বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নিখোঁজের তিন দিনের মাথায় মিলল ভ্যানচালকের লাশ

আপডেট সময় : ০৯:৪৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯