ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

বাসের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯ ১৮৮ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর দেড়টার দিকে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের মাগুরমারি চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে পঞ্চগড় জেলা শহর থেকে যাত্রীবাহী একটি বাস তেঁতুলিয়া যাচ্ছিল। মাগুরমারি চৌরাস্তা এলাকায় যাত্রীবোঝাই ব্যাটারিচালিত অটোরিকশাটি মোড় নিচ্ছিল। এ সময় বাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে বাসের নিচে চলে যায়। এতে অটোরিকশার সাত যাত্রীর মধ্যে এক নববধূসহ পাঁচজন ঘটনাস্থলেই মারা যান। দুইজনকে গুরুতর আহত অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান।

পঞ্চগড় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নিরঞ্জন সরকার ছয়জন নিহতের তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেলে স্থানীয়রা আমাদের ওপর চড়াও হন। ঘটনার পর স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে রাখেন। তাদের জন্য আমরা ঠিকমতো উদ্ধার কাজ করতে পারছি না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বাসের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

আপডেট সময় : ০৪:২৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯