ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

নারীসহ আবাসিক হোটেলে আটক গৌরনদী ছাত্রলীগ নেতা বিয়ের শর্তে মুক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯ ২১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;  কলেজছাত্রীকে স্ত্রী পরিচয়ে বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলে উঠিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে সরকারি গৌরনদী কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হাওলাদারকে (২৮) আটক করেছে পুলিশ।
নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল গতকাল সোমবার বিকেলে নগরীর গির্জা মহল্লার আবাসিক হোটেল ইম্পেরিয়ালের ৪০৮ নম্বর কক্ষ থেকে তাদের আটক করেন।

আটক রাসেল হাওলাদার গৌরনদী উপজেলার বড়দুলারী এলাকার জব্বার হাওলাদারের ছেলে ও সরকারি গৌরনদী কলেজের ডিগ্রি (পাস) কোর্সের শিক্ষার্থী। সে ওই কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আটক ছাত্রীও ওই কলেজে পড়াশোনা করে।

নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মো. মহিউদ্দিন জানান, কলেজ ছাত্রীকে স্ত্রী পরিচয়ে দিয়ে গত সোমবার নগরীর গীর্জা মহল্লার হোটেল ইম্পেরিয়ালের একটি কক্ষ ভাড়া নেয় রাসেল হাওলাদার। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে হোটেল ইম্পেরিয়ালের ৪০৮ নম্বর কক্ষে অভিযান চালিয়ে রাসেল হাওলাদার ও এক কিশোরীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল অসংলগ্ন কথাবার্তা বলে। ওই কিশোরী তার স্ত্রী পরিচয় দিলেও তার স্বপক্ষে কোনো প্রমাণপত্র দেখাতে পারেন নি তিনি। এক পর্যায়ে ওই কিশোরীকে প্রেমিকা বলে পরিচয় দেন রাসেল।

আটক দুই জনের অভিভাবকরা সোমবার রাতে ডিবি কার্যালয় এসে তাদের ছেলে-মেয়েদের এহেন কার্যকলাপের জন্য ক্ষমা প্রার্থনা করেন। রাসেল ও ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বলে উভয় পক্ষের অভিভাবকরা জানিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে তাদের বিয়ের আয়োজন করার প্রতিশ্রুতি দিয়ে মুচলেকায় ওই জুটিকে তাদের অভিভাবকরা ছাড়িয়ে নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নারীসহ আবাসিক হোটেলে আটক গৌরনদী ছাত্রলীগ নেতা বিয়ের শর্তে মুক্ত

আপডেট সময় : ০৯:৪৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯