ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

কুমিল্লায় কাউন্সিলর গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০১৯ ২০৩ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাখাওয়াত উল্লাহ শিপনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর চর্থা বড় পুকুর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কাউন্সিলর সাখাওয়াত উল্লাহ শিপন কুমিল্লা মহানগর ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

২০১৪ সালে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে সংঘর্ষে মহানগরীর দক্ষিণ চর্থায় নিহত হন বিজিবি ১০ ব্যাটালিয়নের সদস্য রিপন। ওই হত্যার মামলার অন্যতম আসামি কাউন্সিলর শিপন। এছাড়াও তার বিরুদ্ধে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্ল্যান পাস জালিয়াতির অপরাধে দুদকের করা একটি দুর্নীতি মামলা এবং একাধিক নাশকতা মামলা রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

মহানগর ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন বলেন, সাখাওয়াত উল্লাহ শিপনকে বাসা থেকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে পুলিশ সদস্যরা জানান মামলার ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু কাউন্সিলর শিপনের কোনো মামলায় ওয়ারেন্ট নেই বলে তার পরিবারের সদস্যরা দাবি করেছেন।

এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের ওসি (তদন্ত ) মো. সালাহ উদ্দিন বলেন, মামলায় ওয়ারেন্ট থাকায় কাউন্সিলর সাখাওয়াত উল্লাহ শিপনকে গ্রেফতার করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কুমিল্লায় কাউন্সিলর গ্রেফতার

আপডেট সময় : ০৯:৫২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০১৯