ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

কীর্তনখোলায় মা ইলিশ ধরতে গিয়ে ১০ ‘ভুয়া’ সাংবাদিক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৯:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯ ২২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক বরিশাল

বরিশালের কীর্তনখোলা নদীতে মা ইলিশ শিকার করতে যাওয়া ১০ ভুয়া সাংবাদিক আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার বিকেল ৩টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ সময় একটি ট্রলার ও ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

আটকরা হলেন, ঝন্টু, হাসিব, ইমরান, রানা, আব্দুর রহমান, জহিরুল চৌধুরী, আরিফ হোসেন, মোর্শেদ আলী ইমন, হাফিজুর রহমান ও রুহুল আমিন।

অভিযান পরিচালনাকারী ‘বগুড়া জাহাজ’র এলএমএ আবিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, এ চক্র প্রতিবছর ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করে মাছ ধরতো। এবার প্রশাসনের কড়া নজরদারিতে ব্যর্থ হয়েছে। কৌশল হিসেবে প্রত্যেকে ‘ক্রাইম রিপোর্টাস’ লেখা সম্বলিত গেঞ্জি পড়ে মা ইলিশ নিধন করছিলেন। এসময় কোস্টগার্ডের অভিযানে তাদের আটক করা হয়। তখন নিজেদেরকে ‘সাংবাদিক’ পরিচয় দিয়ে পার পাওয়ার ব্যর্থ চেষ্টা করে।

তবে একজন ব্যক্তির কাছে বরিশাল থেকে প্রকাশিত একটি পত্রিকার আইডি কার্ড জব্দ করা হয়েছে। অন্যরা ‘বিশ্ববার্তা’ পত্রিকার সাংবাদিক ও ‘ক্রাইম রিপোর্টাস’ এর সদস্য বলে পরিচয় দিয়েছেন।

আটকদের জেলা প্রশাসকের কার্যালয়ে নেয়া হয়েছে। মোবাইলকোর্টের মাধ্যমে এদের সাজা দেয়া হবে বলে জানান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জিব সন্যামত।

অভিযান পরিচালনাকালে মৎস্য কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন বিমল চন্দ্র (ইলশা)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কীর্তনখোলায় মা ইলিশ ধরতে গিয়ে ১০ ‘ভুয়া’ সাংবাদিক আটক

আপডেট সময় : ১১:৩৯:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯