ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হালান্ডের জোড়া গোলে পোর্তোকে হারিয়ে সিটির শুভসূচনা Logo বাঁধনের ওপর হামলায় ফুঁসছে শোবিজ Logo হুথিদের কাছ থেকে দুই এলাকার নিয়ন্ত্রণ নিল ইয়েমেনি বাহিনী Logo বিরোধীদলীয় নেতার সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ Logo হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার Logo ঠিকাদারদের কাছে যিনি “মিস্টার ফাইভ পার্সেন্ট” গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতির আমলনামা Logo তেজগাঁওয়ের বিটিসিএলে যুবক হত্যাকাণ্ডে অঙ্গীভুত আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন Logo রাষ্ট্রপতির স‌ঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ Logo ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

আবরার স্মরণে শোকর‌্যালী করবে ছাত্রলীগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯ ৩০৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে থেমে থেমে ৫ ঘণ্টা ধরে অমানুষিক নির্যাতন চালায় ঘাতকরা।দফায় দফায় পেটানোর একপর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন এ মেধাবী ছাত্র। ডিবির জিজ্ঞাসাবাদে জানা যায়, এ হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল ২৪ থেকে ২৫ জন।

আবরার স্মরণে আজ বৃহস্পতিবার শোকর‌্যালীর আয়োজন করবে বাংলাদেশ ছাত্রলীগ।

বুধবার রাতে ছাত্রলীগের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, বুয়েটের মেধাবি শিক্ষার্থী আবরার ফাহাদ নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়।এ হত্যাকাণ্ডটি ছাত্র সমাজসহ প্রতিটি মানুষের হৃদয়ে প্রচণ্ডভাবে নাড়া দিয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ নিহত আবরার ফাহাদের স্মরণে এক শোকর‌্যালীর কর্মসূচী গ্রহণ করেছে। সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে র‌্যালী শুরু হবে।

বুয়েট ছাত্রলীগের আইনবিষয়ক উপ-সম্পাদক অমিত সাহার শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে রাত ৮টার পর থেকেই শুরু হয় আবরারের ওপর নির্যাতনের পালা। এদিকে হত্যাকাণ্ড নিয়ে সবশেষ ফাঁস হওয়া ভিডিওতে আবরারের লাশ পাশে রেখেই খুনিদের শেরেবাংলা হলের প্রভোস্ট জাফর ইকবাল খান এবং ছাত্র কল্যাণের পরিচালক মিজানুর রহমানের সঙ্গে আলাপচারিতায় লিপ্ত হতে দেখা যায়।

এ সময় তাদের সবাইকে নির্লিপ্ত মনে হয়েছে। নির্মম এ হত্যাকাণ্ডের পর ছাত্রলীগের ঘাতক নেতাদের সঙ্গে হল গেটে রাত পার করেন প্রভোস্ট ও ছাত্রকল্যাণ পরিচালক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আবরার স্মরণে শোকর‌্যালী করবে ছাত্রলীগ

আপডেট সময় : ১১:২৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯