ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

স্কুলছাত্রীকে গণধর্ষণের পর ভিডিও, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯ ২২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক বরিশাল

স্কুলছাত্রীকে গণধর্ষণের পর ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়ার মামলায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বহিষ্কৃত মেম্বার সাবেক ছাত্রলীগ নেতা শামীম তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে রাজিহার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার শামীম তালুকদার রাজিহার এলাকার বাসিন্দা এবং একই ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা। আগৈলঝাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, স্কুলছাত্রী গণধর্ষণের পর ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়া ছাড়াও আরেকটি মামলার এজাহারভুক্ত আসামি শামীম তালুকদার। তাকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৭ সেপ্টেম্বর আগৈলঝাড়ার এক স্কুলছাত্রীকে গণধর্ষণের পর মোবাইলে ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়ার ঘটনায় ইউপি সদস্য শামীম তালুকদারসহ আটজনের বিরুদ্ধে মামলা করেন স্কুলছাত্রীর মা।

ওই মামলায় শামীমসহ আটজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন পুলিশের ওসি খন্দকার আবুল খায়ের। বর্তমানে ওই মামলার বিচার চলছে।

পুলিশের চার্জশিটভুক্ত আসামি হওয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব ইফতেখার আহম্মেদ চৌধুরী ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে শামীম তালুকদারকে সাময়িক বরখাস্ত করেন।

এরই মধ্যে গ্রামের লোকজনকে হয়রানিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যাপক অভিযোগ ওঠে শামীমের বিরুদ্ধে। সম্প্রতি তার বিরুদ্ধে মারামারির মামলা করা হয়। ওই মামলায় শামীমকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

স্কুলছাত্রীকে গণধর্ষণের পর ভিডিও, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

আপডেট সময় : ০৯:৫৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯