ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

লক্ষ্মীছড়িতে সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গুলিবিনিময়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৬:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৮০ বার পড়া হয়েছে

পার্বত্য চট্টগ্রামের লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর টহল দল ও সন্ত্রাসীদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে।

বুধবার বিকাল ৫টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীছড়ির বারুডলু এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে লক্ষ্মীছড়ি জোন থেকে সেনাবাহিনীর একটি টহল দল ওই স্থানে যায়।

বিকাল ৫টা ১০ মিনিটের দিকে সেনাবাহিনীর টহল দল সশস্ত্র সন্ত্রাসী দলের অবস্থান শনাক্ত করে। এ সময় উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এতে সেনাবাহিনীর টহল দলের একজন সদস্য ডান পায়ে গুলিবিদ্ধ হন। একপর্যায়ে সশস্ত্র সন্ত্রাসী দল ওই স্থান থেকে পালিয়ে যায় এবং তাদের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে বলে আলামত পাওয়া যায়।

পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় একজন সশস্ত্র সন্ত্রাসীকে একটি এসএমজি, ২৬ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন ও অন্যান্য দ্রব্যসামগ্রীসহ আটক করা হয় বলে জানায় আইএসপিআর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

লক্ষ্মীছড়িতে সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গুলিবিনিময়

আপডেট সময় : ১১:৩৬:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯