ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে হামলায় নিহত ৪০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯ ২৩৭ বার পড়া হয়েছে

ভুল করে কৃষকদের ওপর হামলার পর আফগানিস্তানে এবার একটি বিয়েবাড়িতে হামলা চালিয়েছে মার্কিন বিমানবাহিনী ও আফগান সেনারা।

দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে রোববার গভীর রাতে চালানো ওই হামলায় নিহত হয়েছেন অন্তত ৪০ জন। আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন।

প্রাদেশিক সরকারের দুই কর্মকর্তা সোমবার এ তথ্য নিশ্চিত করেন। গত ১৮ সেপ্টেম্বর পূর্বাঞ্চলীয় প্রদেশ নাঙ্গারহারে মার্কিন বাহিনীর ভুল বিমান হামলায় অন্তত ৩০ কৃষক নিহত হন। খবর রয়টার্সের।

খবরে বলা হয়, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর সহায়তায় রোববার রাতে হেলমান্দ প্রদেশের একটি বাড়িতে অভিযান চালায় আফগান সেনাবাহিনী।

দাবি করা হয়, বাড়িটিতে তালেবানের ‘আত্মঘাতী প্রশিক্ষণ কেন্দ্র’ পরিচালনার অভিযোগ রয়েছে। অভিযান পরিচালনার সময় ওই ভবনের কাছাকাছি একটি বিয়ের অনুষ্ঠানকেও লক্ষ্যবস্তুতে পরিণত করে সরকারি বাহিনী।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হেলমান্দ প্রদেশের মুসাকালায় জেলায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

এতে ২২ তালেবান সদস্য নিহত হয়েছে। এ ছাড়া ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে পাঁচ পাকিস্তানি এবং একজন বাংলাদেশিও রয়েছে।

বিবৃতিতে বলা হয়, বেসামরিক নাগরিকদের হতাহতের বিষয়ে যেসব খবর প্রকাশিত হয়েছে সে ব্যাপারে তদন্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে হামলায় নিহত ৪০

আপডেট সময় : ০৯:১৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯