ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

ডিম আনতে গিয়ে কোপ খেলেন গৃহবধূ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক খুলনা

খুলনায় অন্যের বাড়িতে মুরগির পেড়ে আসা ডিম আনতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে রক্তাক্ত আহত হয়েছেন নাসিমা বেগম (৪৫) নামের এক গৃহবধূ। সোমবার দুপুরে খানহাজান আলী থানার ডাক্তারবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ডাক্তারবাড়ি পশ্চিমপাড়া এলাকার হায়দার শেখের স্ত্রী নাসিমা বেগমের পালিত মুরগি প্রায়ই প্রতিবেশী নাজমুলদের বাড়িতে গিয়ে ডিম পাড়ে। এ নিয়ে মুরগির মালিক নাসিমাকে ডিম আনতে গেলে নাজমুলের বোন বিউটি ও তার মা আলেয়া বকাঝকা করত। সোমবার দুপুরের পর নাসিমা তার নিজের পালিত মুরগির ডিম প্রতিবেশী নাজমুলদের বাড়িতে আনতে গেলে নাজমুলের বোন বিউটি, মা আলেয়া ও বোনের মেয়ে মীম তাকে কাঠের বাতা ও কাচি দিয়ে মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করে।

গুরুতর জখম নাসিমাকে স্থানীয়রা উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ব্যাপারে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ডিম আনতে গিয়ে কোপ খেলেন গৃহবধূ

আপডেট সময় : ১০:৩২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯